কী করে ভাইফোঁটা দেব? ত্রাণের লাইনে দাঁড়িয়ে চোখে জল বোনদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি : প্রবল বৃষ্টির জেরে ভেসে গিয়েছে সর্বস্ব। জায়গা হয়েছে ত্রাণশিবিরে। সেখানেই চলছে দিনযাপন। সরকারের পক্ষ থেকে বাড়ি করে দেওয়ার আশ্বাস পেয়েছেন। কিন্তু সেটা করতেও কিছুটা সময় লাগবে। তাই সরকারি ত্রাণ নিয়েই দিন কাটাচ্ছে বহু উত্তরবঙ্গবাসী। কিছু মানুষ বাড়িতে ফিরতে পারলেও এখনও অনেকেই রয়েছেন ত্রাণশিবিরে। কেউ কেউ ত্রাণ গ্রহণ করছেন শুধু।

কালীপুজোর আগে টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গে। জলপাইগুড়ির ময়নাগুড়িতে এখনও বহু মানুষ রয়েছেন ত্রাণশিবিরে। তারমধ্যে বৃহস্পতিবার ভাইফোঁটা। প্রতিবছর ভাইকে ফোঁটা দেন ময়নাগুড়ির বাসিন্দা শ্যামলী রায়। কিন্তু এবার বাড়ি ঘর ভেসে যাওয়ায় সেই ভাইফোঁটাও হল না। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে জলঢাকা নদীর বাঁধের উপর কান্নায় ভেঙে পড়লেন তিনি। ত্রাণ নিতে এসেছিলেন তিনি। স্টিলের থালা হাতে কান্নায় ভেঙে পড়লেন।

তিনি বলেন, বাড়িঘর হারিয়ে ফেলেছেন বন্যার জলে। মাথা গোঁজার ঠাঁই বলতে তেমন কিছু নেই। তাই খাবার ও বাসস্থানের জন্য ঘুরে বেড়ান। এই অবস্থায় ভাইফোঁটা করবেন কি করে? উৎসব আসে, উৎসব যায়, কিন্তু অসহায় মানুষের অসহায়তা নিত্যসঙ্গী। একা শ্যানলি রায় নয়, এরকম আরও একাধিক বোন রয়েছেন, যাঁরা ভাইফোঁটা করতে পারেননি। আক্ষেপ ঝরে পড়ছে তাঁদের গলায়। প্রতিবার ভাইয়ের কপালে চন্দনের তিলক দিয়ে দীর্ঘজীবী হওয়ার কথা বলেন। কিন্তু এবার পরিস্থিতি প্রতিকূল। ভাইকে বাড়িতে ডেকে ফোঁটা দেওয়ার পরিস্থিতি এখন নেই। ত্রাণের লাইনে দাঁড়িয়ে সকলের চোখেই জল। খাবার ও থাকার জন্য প্রতিমুহূর্তে সংগ্রাম চালাতে হচ্ছে তাঁদের। সেখানে ভাইফোঁটা আয়োজন কর বিলাসিতা।

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?