চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মনোনয়ন নিয়ে ৪ ঘণ্টা স্ক্রুটিনি করে আমাকে জ্বালিয়েছে!’, নয়া অভিযোগ মমতার

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, প্রচারের তেজ তত বাড়ছে। প্রতিদিনই প্রচার থেকে বিজেপি ও কমিশনকে নিশানা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবারও এক জনসভা থেকে নয়া অভিযোগ তুলে বললেন, মনোনয়নের সময় ৪ ঘণ্টা স্ক্রুটিনি করে তাঁকে জ্বালিয়েছে! তিনি চুপ থাকবেন না। কেউ ছেড়ে দিলেও, তিনি এর জবাব দেবেন।

শনিবার কেশিয়াড়ি থেকে বিজেপিকে বিঁধেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, তাঁর নামে দুটো মিথ্যা হলফনামা দিয়ে মনোনয়ন বাতিল করার চেষ্টা করেছিল। কিন্তু তাঁরা সফল হয়নি। যাতে তিনি ভোটে দাঁড়াতে না পারেন, তারজন্য চেষ্টা করা হয়েছিল। তাঁর ওপরে এই অত্যাচার করলে, সাধারণ মানুষের ওপরে আরও অত্যাচার করবে। সম্মান নিয়ে বাঁচতে চাইলে মানুষের দরকার, তৃণমূল সরকার। কোন্ কেন্দ্রে কে প্রার্থী ভুলে যাওয়ার কথা বলে তিনি জানিয়েছেন, ২৯১ আসনে তিনিই প্রার্থী। তাঁর কথা ভেবেই প্রতিটি ভোট জোড়াফুলে দিন। শনিবারের পর সোমবারও মনোনয়ন প্রসঙ্গ তুললেন তিনি। এবার বললেন, স্ক্রুটিনির নামে তাঁকে ৪ ঘণ্টা জ্বালিয়েছে। কোনও কিছুতেই সফল হতে পারেনি তাঁরা।

ভোট মিটলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা মিলেছে তৃণমূল নেত্রীর কথায়। বিজেপি বা কমিশনকে জনসভা থেকে একের পর ভাষায় কটাক্ষ করেছেন তিনি। কাউকে এক ইঞ্চিও জমি তিনি ছাড়তে নারাজ।  সোমবার একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ৩টি জনসভা ও ১ পদযাত্রা করেছেন তিনি। সবকটিতে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশর!

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ