আসছে বাংলাদেশ থেকে, নিপা ভাইরাসের উৎস নদিয়ার এই গ্রাম! রাজ্যে আক্রান্ত আরও ১

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় থাবা বসিয়েছে নিপা ভাইরাস! এই ভয়েই কাঁপছে গোটা রাজ্য। নিপা আক্রান্ত সন্দেহে দুই নার্স বর্তমানে হাসপাতালে ভর্তি। কোথা থেকে বাংলায় এল এই ভাইরাস? এই নিয়ে পরীক্ষার মধ্যেই নিপা আক্রান্ত সন্দেহে মঙ্গলবার গভীর রাতে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও এক নার্সকে। তাঁকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। কন্ট্যাক্ট ট্রেসিং-এর ট্রেস চলছে। 

সন্দেহ করা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘোঘরাগাছি গ্রাম এই প্রাণঘাতী নিপা ভাইরাসের প্রাথমিক উৎস৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই গ্রাম থেকেই ছড়িয়েছে  মারণ ভাইরাস৷ বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে কল্যাণী এইমস-এর পক্ষ থেকে ৷ সেই রিপোর্টে এই আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছে৷ জানা গিয়েছে।  

আরও পড়ুন:  নিপা ভাইরাসে আক্রান্ত কাটোয়ার নার্সের শারীরিক অবস্থা সঙ্কটজনক, রয়েছেন ভেন্টিলেশনে

কৃষ্ণগঞ্জের ঘোঘরাগাছি গ্রামের উল্টো দিকে বাংলাদেশের চুয়াডাঙা এবং কিছুটা দূরেই কুষ্টিয়া গ্রাম। বেশ কিছুদিন ধরেই নিপার বাড়বাড়ন্ত দেখা দিয়েছে এই এলাকাগুলোতে। এমনকি ইনফ্রা রেড ক্যামেরায় ধরা পড়েছে এই এলাকায় বাদুরের খেজুরের রস খাওয়ার ছবি। সেখান থেকেই বাংলাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।  বারাসতের বেসরকারি হাসপাতালের নিপা আক্রান্ত নার্স গত মাসের ১৫ ডিসেম্বর পারিবারিক বিয়ের অনুষ্ঠানের যোগ দিতে গিয়েছিলেন সীমান্তঘেঁষা এই ঘোঘরাগাছি গ্রামে। চিকিৎসকদের আশঙ্কা সেখানেই কাঁচা খেজুরের রস পান করেন এই নার্স৷ সেখান থেকেই এই সংক্রমণ।

পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কড়া নজরদারি শুরু করেছে। সংক্রমণ মোকাবিলায় নমুনা সংগ্রহ, কনট্যাক্ট ট্রেসিং, আইসোলেশন ও বেড প্রস্তুতির নির্দিষ্ট প্রোটোকল তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রের স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বারাসতের ওই হাসপাতাল পরিদর্শন করেছেন। আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা অন্তত ১৪ জনের নমুনা পরীক্ষার জন্য এইমস-এ পাঠানো হয়েছে। পাশাপাশি কাটোয়া ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেও বহু ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে