নিপা ভাইরাসে আক্রান্ত কাটোয়ার নার্সের শারীরিক অবস্থা সঙ্কটজনক, রয়েছেন ভেন্টিলেশনে

Share:

নিজস্ব প্রতিনিধি: নিপা ভাইরাসকে ঘিরে রাজ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। কাটোয়ার এক মহিলা নার্সের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। বর্তমানে তিনি বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক এবং তিনি কোমায় রয়েছেন। একই হাসপাতালে আরও এক জন পুরুষ নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলে জানা গিয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কড়া নজরদারি শুরু করেছে। সংক্রমণ মোকাবিলায় নমুনা সংগ্রহ, কনট্যাক্ট ট্রেসিং, আইসোলেশন ও বেড প্রস্তুতির নির্দিষ্ট প্রোটোকল তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রের স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বারাসতের ওই হাসপাতাল পরিদর্শন করেছেন। আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা অন্তত ১৪ জনের নমুনা পরীক্ষার জন্য এইমস-এ পাঠানো হয়েছে। পাশাপাশি কাটোয়া ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেও বহু ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন: বারাসতে নিপা আক্রান্ত দুই নার্সের সংস্পর্শে আসা ১২০ জনকে পাঠানো হল নিভৃতবাসে

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরের পর বারাসতের ওই বেসরকারি হাসপাতালের এক জন আরএমও একই ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হন। তাঁর রক্তের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সংক্রমণের সম্ভাবনা থাকায় ওই দুই নার্সের সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালের অন্তত ২২ জন কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, এবং প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, আক্রান্ত মহিলা নার্স হৃদয়পুর এলাকায় একটি মেসবাড়িতে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি কাটোয়ায়। অসুস্থ বোধ করার পর প্রথমে তিনি কাটোয়া হাসপাতালে চিকিৎসা করান। সেই সময় তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে মোট আট জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বেশ কয়েক দিন চিকিৎসা চলে। সেখানে কর্মরত ৪৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

এছাড়াও কলকাতার নাইসেড ও স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে নমুনা পরীক্ষা করা হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বেলেঘাটা আইডি হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রেখেছে স্বাস্থ্যভবন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম