সুখবর! সুন্দরবনে বাঘের সংখ্যা সেঞ্চুরি ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ UNESCO যে ভারতের যেসমস্ত জায়গাগুলিকে World Heritage Site  বলে তকমা দিয়েছিল তারমধ্যে রয়েছে সুন্দরবন। এই আবহে মিলল সুখবর। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা রয়েছে ১০১। তবে আশা করা  হয়েছিল চলতি বছর সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়বে। এবার সেই সম্ভাবনাই হল সত্যি।

২০২৩ সাল থেকে সুন্দরবনে বার্ষিক ব্যাঘ্রশুমারি শুরু হয়।  বনকর্মীদের পাশাপাশি এই প্রকল্পে জড়িত ছিলেন স্থানীয় বাসিন্দারাও। গোটা দেশ জুড়ে শুরু হয়েছিল বাঘগণনা। এরপরেই সামনে এল বর্তমানে কত সংখ্যক বাঘ রয়েছে সুন্দরবনে। পরিসংখ্যান অনুসারে, ২০১০ সালে বাঘের সংখ্যা ছিল  ৭৪ টি। ২০১৪ সালে বাঘের সংখ্যা  ৭৬। ২০১৮ সালে বাঘের সংখ্যা ছিল ৮৮। আর এবার তা একেবারে বেড়ে হল ১০১।

উল্লেখ্য, সুন্দরবনে পরিসংখ্যান করার জন্য ৭২০টি বিশেষ স্থানে প্রায় ১৫০০ টি ক্যামেরা বসানো হয়েছিল। শুধু তাই নয় এই ক্যামেরাগুলি সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য ৪০ জন বন দফতরের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের নিয়োজিত করা হয়।  ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বাঘ গণনার কাজ। বলা বাহুল্য, পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগনায় বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে সুন্দরবন। মোট ১০ হাজার ২০০ কিলোমিটার এলাকা জুড়ে তার অবস্থান। তার মধ্যে ৪ হাজার ২০০ কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে। আর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছিল গণনা।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ