দল বদল, বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তিন গেরুয়া সদস্য গেল তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে চাপ বাড়ল বিজেপির। এবার তৃণমূলে যোগ দিল  বিজেপির দুই সদস্য ও এক পঞ্চায়েত সমিতির সদস্য। পঞ্চায়েতে নির্বাচনের দেড় বছর পরে শুরু হল পালাবদল। তাতেই চিন্তায় গেরুয়া শিবির । ২০২৩ সালে চন্ডিপুর ব্লকে চিত্রটা ছিল খানিক আলাদা । বৃন্দাবনপুর ১, দিবাকর পুর,কুলবাড়ি গ্রাম পঞ্চায়েত দখল করে নিয়েছিল বিজেপি। আর বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেল সেই চিত্র ।

ওই বছর কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট ১৪ জন সদস্যের ৭ টি করে সিট দখল করে বিজেপি এবং তৃণমূল। টস এ জিতে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয় বিজেপি। আচমকাই গত সোমবার ওই গ্রাম পঞ্চায়েতের ৪ টি উপসমিতির সঞ্চালকের বিরুদ্ধে তৃণমূলের ৭ সদস্য ও বিজেপির ১ সদস্য মোট ৮ জন অনাস্থা আনেন।

অন্যদিকে দিবাকরপুর গ্রাম পঞ্চায়েতে মোট ১৬ জন সদস্যের মধ্যে বিজেপির ৯ জন ও তৃণমূলের ৭ জন সদস্য রয়েছে,ওই গ্রাম পঞ্চায়েতের ২ সদস্য তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবে সমর্থন করেছেন,ফলে ওই পঞ্চায়েতেও সংখ্যা গরিষ্ঠতা হারায় বিজেপি ।  আর এরপরেই এদিন এই গ্রাম পঞ্চায়েত কেন্দ্র হাতছাড়া হয়ে যায় গেরুয়া শিবিরের । অবশেষে সেখানে ছড়াল সবুজ আবির ।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা