লরির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, হরিণঘাটায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হরিণঘাটায় ভয়াবহ দুর্ঘটনা। লরির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ। আর তাতেই প্রাণ হারালেন তিনজন। তাঁদের মধ্যে এক শিশু ও দুই মহিলা রয়েছেন ।  সেইসঙ্গে জখম হয়েছেন চার জন। তাদেরকে ভর্তি করা হয়েছে কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে  । আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । 

পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে ১২ নম্বর জাতীয় সড়কের জাগুলি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে অ্যাম্বুল্যান্সটি রোগী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল। আর সেইসময় উল্টো দিক থেকে আসা ১২ চাকার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । তাতে দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। সেইসঙ্গে ভিতরের থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে যায় । স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করে । 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতরা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে খবর। দুর্ঘটনার কথা তাদের পরিবারকে জানান হয়েছে ।   তবে কী করে এই দুর্ঘটনা ঘটল তা এখন স্পষ্ট নয় । এখন অধরা লরির চালক । তাঁকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ । জাতীয় সড়কে এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত । 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি