আবাস যোজনার ঘর দেওয়ার আগে তিন দফা যাচাইয়ের নির্দেশ নবান্নের

আবাস যোজনার (Awas Yojana) ঘর (House) দেওয়ার আগে তিন দফায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হল রাজ্য প্রশাসনের (Nabanna) তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনার (Awas Yojana) ঘর (House) বন্টন নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। বাড়ি বন্টনে যাতে কোনওরকম অনিয়ম না হয় সেই কারণে আরও আঁটোসাঁটো পদক্ষেপ নিল নবান্ন। আবাস যোজনার (Awas Yojana) ঘর দেওয়ার আগে তিন দফায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হল রাজ্য প্রশাসনের তরফে। শুক্রবার বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের মুখ্যসচিব।

শুক্রবার বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, তিন দফা যাচাইয়ের পর তবে আবাস যোজনার ঘর পাবেন উপযুক্ত ব্যক্তিরা। যাচাইয়ের প্রথম ধাপে এলাকার আইসিডিএস কর্মী, আশা কর্মী, ভিলেজ পুলিশ এবং কৃষি প্রযুক্তি সহায়ক বাড়ি বাড়ি গিয়ে তালিকার সঙ্গে মিলিয়ে দেখবেন আবেদনকারীরা আবাস যোজনার ঘর পাওয়ার উপযুক্ত কি না। দ্বিতীয় ধাপে যাচাইয়ের দায়িত্ব পুলিশ এবং লোকাল আইসি’র। প্রথম এবং দ্বিতীয় ধাপে যাচাইয়ের কাজ সম্পন্ন হলে তৃতীয় ও শেষবার যাচাইয়ের কাজ করবেন অতিরিক্ত জেলাশাসক বা জেলাশাসক।

একইসঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তি বা গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম আবাস যোজনার তালিকায় থাকলে তা আলাদা করে চিহ্নিত করতে হবে। তিনি আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য কি না তা যাচাই করতে হবে। কতদিনের মধ্যে এই গোটা যাচাই পর্বের কাজ শেষ করতে হবে তাও নির্ধারণ করে দিয়েছেন মুখ্যসচিব। ৭ দিনের মধ্যে এই তিন ধাপের যাচাইয়ের কাজ শেষ করতে হবে বলে জানানো হয়েছে।

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা