পরকীয়া সম্পর্কের জের! রায়দিঘিতে যুবককে গলা কেটে খুন, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়দিঘি: রাজ্যজুড়ে নির্বাচনী আবহ। তারমধ্যেই চাঞ্চল্যকর ঘটনা রায়দিঘিতে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভায় এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয়। সোমবার রাতে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়দিঘির দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতে। মৃত যুবক কিশোর মাঝি দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ২১৬ নম্বর বুথের মেনা এলাকার বাসিন্দা। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, যুবকের বাড়ি থেকে কিছুটা দূরেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়রাই তাঁক দেহ প্রথমে দেখতে পায়। তাঁরাই খবর দেয় পুলিশে ও মৃতের বাড়িতে। খবর পেয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিজেপির দাবি, নিহত কিশোর মাঝি বিজেপির বুথ সহ সভাপতি ছিলেন। অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে। কিন্তু অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল দাবি করেছে, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকার জন্য তৃণমূলের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে।

এই ঘটনায় মৃত কিশোর মাঝির স্ত্রী সহ আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পিছনে বিবাহ বহির্ভুত সম্পর্ক রয়েছে কিনা জানার চেষ্টা চলছে। কে বা কারা ওই যুবককে গলা কেটে খুন করল, ঘটনার সময় সেখানে কারা করা ছিল সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলেই খুন করা হয়েছে নাকি অন্যত্র খুন করে বাড়ির কাছে এনে ফেলা হয়ে তা জানা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা জানার চেষ্টা চলছে। 

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার