ছাদ থেকে মুড়ি মুড়কির মত ছোঁড়া হচ্ছে বোমা! থ শান্তিপুরের বাসিন্দারা

প্রতিবেশীর অনুমতি না নিয়ে তাঁর বাড়ির ওপর দিয়ে কেবল তার নিয়ে যায় স্থানীয় এক বাসিন্দা। আর তাতে আপত্তি করেন ওই বাড়ির মালিক। এর পর শুরু হয় বচসা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাদ থেকে ধেয়ে আসছে একের পর এক বোমা। মুড়ি মুড়কির মত সেগুলি গিয়ে পড়ছে প্রতিবেশীর বাড়ির কাছে। বোমাগুলি ছোঁড়ার পর মূহুর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এলাকা। দিনেদুপুরে এমন দৃশ্যের সাক্ষী থাকল নদিয়া জেলার শান্তিপুর থানার টেংরিডাঙা এলাকার বাসিন্দারা। ঘটনায় থ হয়ে গিয়েছেন তাঁরা। একের পর এক লাগাতার এমন বোমা ছোঁড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে দুটি তাজা বোমা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশীর অনুমতি না নিয়ে তাঁর বাড়ির ওপর দিয়ে কেবল তার নিয়ে যায় স্থানীয় এক বাসিন্দা। আর তাতে আপত্তি করেন ওই বাড়ির মালিক। এর পর শুরু হয় বচসা। বচসা গড়ায় বোমা ছোঁড়াছুঁড়িতে। নদিয়া জেলার শান্তিপুর থানার টেংরিডাঙার বাসিন্দা নাসির মণ্ডল নিজের বাড়িতে কেবল লাইন নেন। আর এই কেবল তার নিয়ে যান শাহজাহান সেখ নামের এক ব্যক্তির বাড়ির ওপর দিয়ে। শাহজাহান মণ্ডল তার বাড়ির অপর দিয়ে তার নিয়ে যেতে আপত্তি জানান। এর ফলে দুই পরিবারের মধ্যে বচসা বাধে। পারিবারিক সংঘর্ষ ক্রমশ রূপ নেয় গোষ্ঠী সংঘর্ষে। এর পর বোমা ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে বলে জানা স্থানীয়রা।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের বেশ কয়েকজনকে আটক করে। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করে দুটি তাজা বোমা। ঘটনাস্থলে টহল দেওয়ার পাশাপাশি এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। গোটা ঘটনা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়