পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে জাতীয় সড়কের উপর দিব্যি চলছে পশুহাট। পুরুলিয়া পুরসভার তরফে ব্যানার দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল চলতি বছরে ‘১৫ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ছাগল হাট বন্ধ থাকিবে’। এই নির্দেশিকাকে পুরোপুরি অমান্য করে পুরুলিয়া শহরের রাঁচি রোডে সোমবার  (১৮ মে) বসে পশুহাট। সকাল থেকে দেদার চলেছে ছাগলের কেনাবেচা। জাতীয় সড়কের এই গুরুত্বপূর্ণ জায়গায় পশুহাট নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

দূর-দূরান্ত থেকে এই হাটে আসা বিক্রেতারা জানান, ‘তাঁদের এই বিষয়টি জানা নেই। কেউ বলছেন সবাই বিক্রি করছে তাই ছাগল নিয়ে বিক্রি করতে এসেছি। আবার কেউ বলছে আজকে এসেছে আর আসবে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে আগেই সেখানে পশু কেনাবেচা নিষিদ্ধ বলে ব্যানার টাঙানো হয়েছিল। কিন্তু সেই ব্যানার ছিঁড়ে ফেলে আবারও রাস্তার উপর পশুহাট বসানো হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন-বন্ধুর ডাকে পার্টিতে গিয়ে মর্মান্তিক পরিণতি পুলিশ কনস্টেবলের

স্থানীয় বাসিন্দাদের দাবি, রাঁচি রোডের জিইএল চার্চ সংলগ্ন জাতীয় সড়ক অত্যন্ত ব্যস্ততম এলাকা। প্রতিদিন ওই রাস্তা দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে। তার মাঝেই দীর্ঘদিন ধরে রাস্তার উপর পশুহাট বসায়, যান চলাচলে বিঘ্ন ঘটছে। সমস্যায় পড়ছেন পথচারীরাও। তাই অবিলম্বে এই হাট বন্ধের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বিষয়টি বারংবার পুরসভা ও প্রশাসনকে জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। পুর প্রশাসনের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে প্রকাশ্যে নিয়ম ভেঙে এই পশুহাট চলছে? তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। 

ভারী বৃষ্টির মধ্যে রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ, মাত্রা ছিল ৩.৭

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে