বন্ধুর ডাকে পার্টিতে গিয়ে মর্মান্তিক পরিণতি পুলিশ কনস্টেবলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বন্ধুর ডাকে তার বাড়ির পার্টিতে গিয়েছিলেন এক পুলিশ কনস্টেবল। আর সেখানেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি। ঘটনাটি মধ্যপ্রদেশের রেওয়ার এলাকার ঘটনা ।  অভিযুক্ত বন্ধু ঘটনার পর থেকেই পলাতক। ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত কনস্টেবলের নাম রাকেশ কুমার প্যাটেল। তিনি বর্তমানে মাইহার জেলার একটি থানায় কর্মরত ছিলেন। এর আগে তিনি রেওয়া পুলিশ লাইনে দায়িত্ব পালন করতেন। রবিবার গভীর রাতে তার বন্ধু রাকেশ মিশ্র তাকে বাড়িতে পার্টির নিমন্ত্রণ জানায়। বন্ধুর ডাকে সাড়া দিয়ে প্যাটেল রাতে মিশ্রর বাড়িতে পৌঁছন। অভিযোগ, সেখানেই আচমকা মাথায় গুলি করা হয় কনস্টেবলকে। গুলির শব্দ শুনে অভিযুক্তের ভাই দ্রুত রক্তাক্ত অবস্থায় প্যাটেলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ শ্বশুরবাড়ির নির্মম অত্যাচারে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী গৃহবধূ, গ্রেফতার স্বামী ও শ্বশুর

ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকেশ মিশ্র এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় রেওয়া জেলাজুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। একজন কর্মরত পুলিশকর্মীকে এভাবে খুন করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়েও। ঘটনার খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তদন্তে নেমেছে ফরেন্সিক টিমও। পুলিশ সুপার গুরু করণ সিং জানিয়েছেন, “ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”

 

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে