ভরা বসন্তে ফের বৃষ্টির ভ্রুকুটি! বৃহস্পতি-শুক্রতে ভিজবে বাংলা

নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি করতে না দেওয়ায় বসন্তে বৃষ্টির হাত থেকে রেহাই পায় বাংলার মানুষ। কিন্তু সেই সুখ বেশিদিন বজায় রইল না

Share:

নিজস্ব প্রতিনিধি: ফাগুনেও বৃষ্টির ভ্রুকুটি। ভরা বসন্তে ফের ভিজতে চলেছে বাংলা। গত রবিবার রাজ্যে পশ্চিমিঝঞ্ঝার(Western disturbens) প্রভাবে বৃষ্টি হওয়ার কথা থাকলেও, সাগরে উচ্চচাপ বলয় স্থলভাগে প্রবেশ করে বাধা দেয়। নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি করতে না দেওয়ায় বসন্তে বৃষ্টির হাত থেকে রেহাই পায় বাংলার মানুষ। কিন্তু সেই সুখ বেশিদিন বজায় রইল না। ফের বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। এমনিতেই মঙ্গলবার থেকে দিনের ও রাতের তাপমাত্রা বাড়ছে। মেঘ ও রোদের খেলাতে অস্বস্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে। যার ফলে আদ্রতাজনিত হাঁসফাঁসের পরিবেশ সৃষ্টি হয়েছে বঙ্গে। বৃহস্পতিবার থেকে সেই পরিস্থিতির আমূল পরিবর্তন হবে বলে জানা গিয়েছে।

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে। মঙ্গল ও বুধবার সকালে সামান্য কুয়াশা থাকবে, বেলার দিকে রোদ ঝলমলে আকাশ। রোদের দেখা মিলবে। হু হু করে তাপমাত্রাও বাড়বে বলেও জানা গিয়েছে। হাওয়াব অফিস জানাচ্ছে, ফের পশ্চিমীঝঞ্ঝা(Western disturbens) ও পূবালি হাওয়ার সংঘাতে বৃষ্টি হতে পারে রাজ্যে। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা জোরাল হচ্ছে। বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত রয়েছে, যার কারণে বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। যার ফলে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃহস্পতিবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের ওই জেলাগুলিতে শুক্রবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতায় জেলায়। উপকূলের জেলাগুলিতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গেও বৃষ্টি হবে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু ফের উত্তর ভারতে হানা দিয়েছে পশ্চিমিঝঞ্ঝা(Western disturbens) যার ফলে বিরাট পরিবর্তন হয়েছে আবহাওয়ার। এরাজ্যেও এর প্রভাব পড়বে বুধবার রাত থেকেই।

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা