২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে সুন্দরবনে বাঘ গণনার কাজ

সুন্দরবনের বুকে আগামী সোমবার অর্থাৎ ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বাঘ গণনার কাজ। শেষবার গণনায় ১০১টি বাঘের সন্ধান পাওয়া গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে UNESCO যে স্থানগুলিকে World Heritage Site’র তকমা দিয়েছে তারমধ্যে অন্যতম হল সুন্দরবন(Sundarban)। গঙ্গার ব-দ্বীপ এলাকায় গড়ে ওঠা এই ম্যানগ্রব অরণ্যের সব থেকে বড় সম্পদ হল Royal Bengal Tiger বা বাঘ। সেই বাঘ আবার আরও বেশি করে আকর্ষণের কেন্দ্রবিন্দু ও কৌতুহলের কেন্দ্রে চলে এসেছে তার নরখাদক চরিত্রের জন্য। সেই সুন্দরবনের বুকেই আগামী সোমবার অর্থাৎ ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বাঘ গণনার(Tiger Census) কাজ। তবে শুধু সুন্দরবনেই এই বাঘ গণনার কাজ হবে তা নয়, গোটা দেশেই বাঘ গণনার কাজ শুরু হবে।

প্রথম দফায় সুন্দরবনের বাঘ সংরক্ষণ স্থানগুলিতে গণনা করা হবে। এরপর সুন্দরবনের বাকি এলাকাগুলিতে গণনার কাজ হবে। প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন স্থানে লাগানো ক্যামেরাগুলি সঠিকভাবে পর্যবেক্ষণ করা হবে। এই কাজ ৪০ জন বন দফতরের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে করা হবে। সকলকেই তার জন্য বিশেষ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সুন্দরবনে আনাচেকানাচে পেতে রাখা কিভাবে ক্যামেরাগুলি থেকে তথ্য সংগ্রহ করা হবে সেবিষয়েও শেখানো হবে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী সুন্দরবনে বর্তমানে ৭২০টি বিশেষ স্থানে প্রায় ১৫০০ টি ক্যামেরা বসানো রয়েছে। গতবারের গণনা অনুসারে সুন্দরবনে ১০১টি বাঘের সন্ধান পাওয়া গিয়েছিল। সুন্দরবনে মানুষ-বাঘের সম্পর্ক যাতে সঠিক থাকে সেদিকেও বিগত কয়েক বছরে জোর দেওয়া হয়েছে। সুন্দরবনের বাঘ অনেক সময় লোকালয়ে প্রবেশ করে। সেইসময় গ্রামের বাসিন্দারা কি করবে তা নিয়েও তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সুন্দরবনে নিয়মিতভাবে হরিণ ছাড়ার কাজও চলছে যাতে বাঘ লোকালয়ে খাবারের খোঁজে না আসে।

পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগনায় বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে সুন্দরবন। মোট ১০ হাজার ২০০ কিলোমিটার এলাকা জুড়ে তার অবস্থান। তার মধ্যে ৪ হাজার ২০০ কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে। বাকিটা ওপার বাংলায়। রাজ্য বন দফতরের পক্ষ থেকে বলা হয়েছে সমস্ত সুন্দরবনের বাঘ গণনা করা সম্ভব নয়। কিন্তু যতটা স্থানে গণনা করা যাবে তাতে একটা স্পষ্ট ধারণা অন্তত করা যাবে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যে বাঘেরা কতটা নিজেদের বংশবিস্তার করল সেটা দেখাই এই গণনার প্রধান কাজ।     

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের