সুন্দরবনে ঘুমের মধ্যেই দক্ষিণরায়ের পেটে মৎস্যজীবী

সরকারি অনুমতিপত্র নিয়ে তিন মৎস্যজীবী মাছ ধরতে দোবাঁকির জঙ্গলে গিয়েছিলেন। সেখানেই বাঘের হামলার মুখে পড়েন তাঁরা। নিখোঁজ একজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি মাসে কেউ না কেউ শিকার হচ্ছেন দক্ষিণরায়ের(Royal Bengal Tiger)। কার্যত এটা সুন্দরবনের(Sundarban) বাঁধাধরা ঘটনা। বনদফতরের অনুমতি নিয়ে হোক বা না নিয়ে হোক, অনেকেই যান সুন্দরবনে মধুর সংগ্রহে বা মিন ধরতে। কিন্তু সকলে ফিরে আসেন না। অনেকেই সেখানে হারিয়ে যান চিরতরে। বাঘার হানায় প্রাণ হারান তাঁরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে সেই সুন্দরবনের বুকেই দোবাঁকি জঙ্গলে নৌকা থেকে ঘুমন্ত অবস্থায় এক মৎস্যজীবীকে তুলে নিয়ে গিয়েছে বাঘে। সেই মৎস্যজীবীর দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। চলছে জোর তল্লাশি। নিহত মৎস্যজীবী আবুর আলি মোল্লা(৪০) ওরফে বাবুসোনা। তাঁর বাড়ি দেউলবাড়িতে।

জানা গিয়েছে, সরকারি অনুমতিপত্র নিয়ে তিন মৎস্যজীবী মাছ ধরতে দোবাঁকির(Dobnaki) জঙ্গলে গিয়েছিলেন। রাত ১০টা পর দোবাঁকির জঙ্গলের কাছে নৌকা রাখেন তাঁরা। খাওয়াদাওয়া সেরে রাতে ঘুমিয়ে পড়েন তিন মৎস্যজীবীই। আচমকাই বাঘ নৌকায় হানা দেয়। ঘুমের ঘোরেই আবুর আলি মোল্লার ঘাড় কামড়ে তাঁকে টানতে টানতে নিয়ে চলে যায় বাঘ। রাতেই কোনওমতে নৌকা নিয়ে গ্রামে ফিরে আসেন বাকি দুই মৎস্যজীবী। ঘটনায় শোকের ছায়া নেমেছে দেউলবাড়িতে। বন দফতর(Forest Department) সূত্রে জানা গিয়েছে, যেহেতু ৩ মৎস্যজীবী সরকারের বৈধ অনুমতি নিয়ে জঙ্গলে গিয়েছিলেন তাই আবুর আলি মোল্লার পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাবে। বিপদের দিনে এই ক্ষতিপূরণই এখন ওই পরিবারের একমাত্র সহায় হয়ে উঠল।

কোভিডের পর থেকে সুন্দরবনে মানুষের আনাগোনা বেড়েছে মাছ ধরার জন্য। কেউ আসেন মিন ধরতে, কেউ বা আসেন কাঁকড়া ধরতে। কারও কাছে বৈধ অনুমতি থাকে, কেউ বা লুকিয়ে জঙ্গলে ঢোকে। বাঘ কিন্তু মানুষ মারার সময় এটা দেখে না যে কে অনুমতি নিয়ে জঙ্গলে এসেছে, আর কে বিনা অনুমতি ছাড়া জঙ্গলে এসেছে। বন দফতরের দাবি, মৎস্যজীবীদেরকে জঙ্গলে বাঘের আক্রমণ থেকে বাঁচাতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাইকিং, লিফলেট বিলি চলছে। তবে তা সত্ত্বেও মৎস্যজীবীদেরকে বাঁচানো সম্ভব হচ্ছে না। প্রাণকে বাজি রেখে ঝুঁকি নিয়ে অনেকেই গভীর জঙ্গলে কোর এলাকায় ঢুকে পড়ছেন, আর তাতেই ঘ্নাচ্ছে বিপদ।

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের