গোসাবার বাঘিনী ছাড়া পাবে রবি দুপুরেই

বনদফতরের কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় ধরা পড়েছে গোসাবার বাঘিনী। এবার সেই বাঘিনীকে রবিবার দুপুরেই ছেড়ে দেওয়া হবে বাদাবনের অন্দরে। স্বাস্থ্যপরীক্ষার পরই তাকে ছেড়ে দেওয়া হবে বলে রাজ্য বনদফতর থেকে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুতে কিছুটা হলেও মিললো স্বস্তি। বনদফতরের কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় ধরা পড়েছে গোসাবার বাঘিনী। এবার সেই বাঘিনীকে রবিবার দুপুরেই ছেড়ে দেওয়া হবে বাদাবনের অন্দরে। স্বাস্থ্যপরীক্ষার পরই তাকে ছেড়ে দেওয়া হবে বলে রাজ্য বনদফতর থেকে জানানো হয়েছে। গত শুক্রবার ঝিল্লার জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে ঢুকে পড়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমার গোসাবা ব্লকের লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেরি জঙ্গলের পাশে থাকা পরশমণি গ্রামে। সেদিন থেকেই বনকর্মীরা সেই বাঘের পিছনে পড়ে ছিলেন তাকে ধরার জন্য। কিন্তু বার বার সে বনকর্মীদের ফাঁকি দিয়ে অন্য এলাকায় পালিয়ে যাচ্ছিল। শনিবার বাদাবন ধরে এগিয়ে সে ঢুকে পড়ে সাতজেলিয়া গ্রামে। তারপরে রাতেই সেখানে তাকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করেন বনকর্মীরা। দেখা যায় সেটি একটি বাঘিনী। রবিবার দুপুরেই তাকে ফের ছেড়ে দেওয়া হবে জঙ্গলের অন্দরে।

শনিবার সন্ধ্যায় কুমিরমারি দ্বীপে অফিস পাড়া এলাকায় বনকর্মী শ্যামাপদ হালদারের বাড়ির কাছে ঢুকে পড়ে বাঘটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ব্যাঘ্র প্রকল্পের বাগনা রেঞ্জের বনকর্মীরা। শুরু হয় বাঘবন্দির চেষ্টা। দীর্ঘ কয়েক ঘণ্টা চেষ্টার পর নাগালের মধ্যে আসে বাঘটি। পর পর দু’টি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। নিস্তেজ হয়ে পড়ে বাঘবাবাজি। এর পরই তাকে খাঁচায় বন্দি করা হয়। স্বাস্থ্যপরীক্ষার পর রবিবারই তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতরের কর্মীরা জানিয়েছেন। বাঘিনীর দেহে কোনও আঘাতে রয়েছে কি না তা দেখার জন্য স্বাস্থ্যপরীক্ষা করা হবে বলে জানিয়েছে বন দফতর। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা ও সমীক্ষক তাপস দাস জানিয়েছেন, ‘স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আপতত বাঘটিকে বন্দি করা হয়েছে। এদিনই তাঁকে জঙ্গলের ভেতরে ছেড়ে দেওয়া হবে। যে বাঘিনী ধরা পড়েছে তার বয়স খুব বেশি নয়। চার থেকে পাঁচ বছর। রবিবার গোটা দিন পর্যবেক্ষণ করা হবে ওই বাঘিনীকে। সব ঠিক থাকলে এদিনই তাকে মুক্তি দেওয়া হতে পারে।’  

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সরকারি ইঞ্জিনিয়ারের সঙ্গে বিজেপি নেতার ছবি ভাইরাল, তুঙ্গে চর্চা

অশোকনগরে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

‘আমার জীবনই এখন বিনোদন’, চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে ১.১৫ কোটি টাকা জমা দিলেন রাজপাল

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর