টিটাগড়ে বোমা ফেটে কিশোর আহতর ঘটনায় ধৃত ৫ ,থানায় স্থানীয়দের বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, টিটাগড়: টিটাগড়-র উরান পাড়ায় মাঠের পাশে ফেলে রাখা বোমা বিস্ফোরণে যে কিশোর গুরুতর জখম হয়েছিল, কারা সেখানে বোম রেখেছিল সেই ঘটনার তদন্তে নেমে টিটাগড় থানার (Titagar Police Station)পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। এদের আজ ব্যারাকপুর আদালতে(Barrackpore Court) তোলা হয়। এদিকে স্থানীয় বাসিন্দারা দু-দফায় থানায় বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুই যুবক অত্যন্ত ভালো ছেলে হিসেবে অঞ্চলে পরিচিত। তাদেরকে নিঃশর্তভাবে ছেড়ে দিতে হবে।

আহত যুবকের বাবা এমডি ফিরোজ জানালেন, পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজন তার ছেলের চিকিৎসার জন্য অত্যন্ত সহযোগিতা করছেন। তারা নিরপরাধ । তাদেরকে ছেড়ে দেওয়ার জন্যই থানায় বিক্ষোভ দেখাচ্ছেন তারা।খবর পেয়ে টিটাগড় থানায় যান টিটাগড় পুরসভার(Titagar Municipality) উপ পৌরপ্রধান মোহাম্মদ জলিল। তিনি জানান, পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু তদন্ত প্রক্রিয়া করতে গিয়ে যাতে কোন নিরাপরাধ যুবক শাস্তি না পায় সে বিষয়টিও পুলিশকে দেখতে হবে।

ফলে বোমা ফাটার ঘটনায় তদন্তে নেমে ব্যারাকপুর কমিশনারেটের টিটাগড় থানার পুলিশ বিতর্কের মুখে পড়েছে।যদিও টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা ওই ঘটনায় যুক্ত রয়েছে। এই সন্দেহে তাদেরকে ধরা হয়েছে। তদন্ত চলছে। পরবর্তীকালে বিস্তারিত তথ্য সামনে আসবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এই দিনই ব্যারাকপুর কমিশনারেটে গিয়ে দুষ্কৃতি দমনে এবং বিশৃঙ্খলা রুখতে উচ্চপদস্থ পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি(DG) মনোজ মাল্যব।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল