ব্যারাকপুরে পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল টিটাগড়ের দুই স্কুল পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি,টিটাগড়: পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র । ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল টিটাগড়(Titagar) বউ বাজার এলাকায় । টিটাগড় এংলো ভার্নাকুলার স্কুলের দুই ছাত্র নবম শ্রেণীর রণক সাউ ও দশম শ্রেণীর সুজল দাস বুধবার দেরি করে স্কুলে যায় । দেরি হওয়ার ফলে স্কুলে না ঢুকতে পেরে এই দুই বন্ধু ব্যারাকপুর পৌরসভার(Barrackpore Municipality) ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চাতালের পুকুরে স্নান করতে আসে। সেখানেই জলে ডুবে যায় দুইজন ।

সূত্রের খবর অনুযায়ী, ঘটনার সময় আরো বেশকিছু স্কুল ছাত্র সেখানে উপস্থিত থাকায় পুরো ঘটনা তারা দেখে ফেলে এবং তারা ওই ছাত্রদের বাঁচানোর চেষ্টা করে । কিন্তু তাদের বাঁচাতে না পেরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুই স্কুল ছাত্রকে পুকুর থেকেউদ্ধার করা হয় ।এরপর খবর দেওয়া হয় স্থানীয় টিটাগর থানার পুলিশকে । পুলিশ এসে দুই স্কুল ছাত্রকে নিয়ে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে টিটাগড় পৌরসভার (Titagar Municipality)পৌর প্রধান কমলেশ সাউ হাসপাতালে যান। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ গোটা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।

তিনি দাবি করেন, ৫জন ছাত্র একসঙ্গে স্কুল থেকে ওই পুকুরে স্নান করতে গিয়েছিল। তার মধ্যে দুজন ডুবে যায়। তাদেরকে বাকি তিন ছাত্র উদ্ধার করে টোটো করে হাসপাতালে নিয়ে আসে। আপাতত জিজ্ঞাসা বাদ করার জন্য এই তিন ছাত্রকে থানায় বসিয়ে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে মৃত দুই ছাত্রের পরিবারকে। মৃতদেহ দুটি ময়না তদন্তের পর বৃহস্পতিবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল