আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথমদিনেই ২৫ হাজার রেজিস্ট্রেশন, নজির গড়ল অভিষেকের ‘সেবাশ্রয়’

নিজস্ব প্রতিনিধিঃ শুরুতেই নজির গড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  ‘সেবাশ্রয়’ প্রকল্প। প্রথম দিনেই ডায়মন্ড হারবারে রেজিস্ট্রেশন  করলেন  ৪১টি শিবিরে ২৫ হাজার মানুষ । বিনামূল্যে সমস্ত ধরনের চিকিৎসা চলছে এই ক্যাম্পগুলি থেকে।  তথ্য অনুসারে, শুরুতেই  ৩৩৪০ জন রোগীর চিকিৎসা হয়েছে। ২৬০০ জন ব্যক্তিকে ওষুধ দেওয়া হয়েছে। ১৮১ জনকে রেফার করা হয়েছে।

 সেবাশ্রয় শিবির থেকে বেরিয়ে এক বৃদ্ধ জানিয়েছেন, ‘ অনেকদিন ধরেই বুকের  ব্যথা হচ্ছিল। কিন্তু টাকার অভাবে ডাক্তার দেখাতে পারেনি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আজ আমি ডাক্তার দেখাতে পারলাম। ওনাকে অনেক ধন্যবাদ।‘ ঠিক একই সুর শোনা গিয়েছে চোখের সমস্যায় জর্জরিত মাধবী মণ্ডলের গলায় । তিনি জানিয়েছেন, ‘আজ এখানে চোখ দেখালাম। চিকিৎসকেরা দীর্ঘক্ষণ চোখ পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দিলেন। সেই সঙ্গে আমার চশমার পাওয়ারও বদলে দিয়েছেন।‘ একথায় বলা যায়  ‘সেবাশ্রয়’ প্রকল্পের জন্য উপকৃত হচ্ছেন বহু মানুষ।

উল্লেখ্য, এই শিবির থেকে শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাই নয়। বিনামূল্যে ওষুধও দেওয়া হবে শিবির থেকেই। তার জন‌্য অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন করতে হবে। তারপর মিলবে রিয়েল টাইম আপডেট। তার জন‌্য জরুরি হেল্প ডেস্কও থাকবে। এই কর্মসূচি চলবে ৭৫ দিন ধরে। যার জন‌্য আটশোরও বেশি চিকিৎসক যোগ দেবেন শিবিরে। প্রতি শিবিরে অন্তত দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। প্রত্যেক বিধানসভা এলাকায় একটি মডেল ক্যাম্প ছাড়াও থাকবে ৪০–৪৫টি ক্যাম্প। এই প্রসঙ্গে অভিষেক জানিয়েছেন, ‘ এমন উদ্যোগ গোটা দেশে কোথাও হয়নি । গোটা দেশের কাছে ডায়মন্ড হারবার এখন মডেল। এই লোকসভার সাতটি বিধানসভা এলাকায় ধাপে ধাপে ৭৫ দিনে ৩০০ ক্যাম্প হবে।‘

Published by:

Share Link:

More Releted News:

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

আরও গণনাকেন্দ্রের সংখ্যা কমাল নির্বাচন কমিশন, কোন জেলায় কোথায় চলবে গণনা?

পূর্ব রেলের বেশ কিছু জায়গায় কাজের জন্য সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন

কেন্দ্রীয় বাহিনীর ‘ধাক্কা’য় উদয়নারায়ণপুরে ভোটারের মৃত্যু? তদন্তে হাওড়ার জেলাশাসক

‘‌দু’জায়গা থেকেই জিতছি’‌, হুমায়ুনের দাবি শুনে হাসছেন বিরোধী নেতারা

টানা বৃষ্টি ভয়ঙ্কর অবস্থা, কোচবিহারের ভেঙে পড়ে এক অস্থায়ী সেতু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ