মন্তেশ্বরে জয়ের মার্জিন বাড়ানোই লক্ষ্য তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, মন্তেশ্বর: সামনেই বিধানসভা নির্বাচন। প্রকাশ হয়েছে প্রার্থী তালিকাও। নিজের নিজের এলাকায় প্রচার সারছেন প্রার্থীরা। শাসক থেকে বিরোধী কেউই কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। কিন্তু মন্তেশ্বের তৃণমূল ছাড়া কেউ নেই। বলছেন এলাকার বাসিব্দারাই। প্রার্থী ঘোষণার পর থেকে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। মন্তেশ্বরেও একই ছবি। সেখানে স্থানীয়দের বক্তব্য, মন্তেশ্বর জুড়ে শুধু একটাই হাওয়া তৃণমূল। অন্যকারো কোনও জায়গা নেই।

মন্তেশ্বর থেকে এবার টিকিট পেয়েছেন সিদ্ধিকুল্লা চৌধুরী। অন্য কেউ এবার প্রার্থী হতে পারেন জল্পনা হলেও সিদ্ধিকুল্লার ওপরেই ভরসা করেছেন তৃণমূল সুপ্রিমো। স্থানীয়রাও জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দেয়। এখানে কে দাঁড়ালো সেটা বড় কথা নয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই মনে করেন। তাঁরা বলেন, মন্তেশ্বরে তৃণমূল ছাড়া আর কেউকে দেখতে পাওয়া যাবে না। এখানে অন্য কোনো দলের চিহ্ন নেই। কেউ দলের মধ্যে থেকে অন্তর্ঘাত করার চেষ্টা করলেও লাভ হবে না। ভোটযন্ত্রে ভোট পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে মানুষ তৃণমূলকে দেখেই ভোট দেবে। সেখানে অন্য কারও জায়গা হবে না।

এবার গত বারের থেকে আসন সংখ্যা বাড়ানো মূল লক্ষ্য। গত বিধানসভা নির্বাচনে সিদ্দিকুল্লাহ চৌধুরী ১ লক্ষ ৫ হাজার ৪৬০টি ভোট পেয়েছিলেন। প্রায় ৫০.৪ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। বিজেপি পেয়েছিল ৩৫ শতাংশ ভোট। সিপিএম পেয়েছিল ১১ শতাংশ। এবার তৃণমূল সেই মার্জিন আরও বাড়ানোর লক্ষ্য নিয়েও ঝাঁপাচ্ছে। এখানে প্রতিটি পঞ্চায়েত শাসক দলের দখলে রয়েছে।

তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে। এবার আমরা অনেক বেশি ভোট পাব। বিজেপি বলছে, মন্তেশ্বরের উন্নয়ন মানুষ দেখেছে। সিপিএম প্রার্থী জানান, সার্বিক সমস্যা তুলে ধরা হচ্ছে মানুষের কাছে। প্রচার চললেও তেমন বড়সড় প্রচার এখনো শুরু হয়নি। বড় কর্মসূচি এখনো হয়নি। পর্দার আড়ালে রাজনৈতিক উত্তেজনায় ফুটছে এই বিধানসভা কেন্দ্র তা বলার অপেক্ষা রাখে না।

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!