ISF-TMC কর্মীদের সংঘর্ষে পরস্পরকে তোপ নওশাদ-শওকতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: ভাঙড় রয়েছে ভাঙড়েই। বিধানসভা নির্বাচনের আগে ফের অশান্ত হয়েছে ভাঙড়। এলাকা অশান্ত হয়ে ওঠার ঘটনায় পরস্পর পরস্পরকে তোপ দেগেছে তৃণমূল ও আইএসএফ। কালীপুজোর পরের দিনেই আইএসএফ ও তৃণমূমের মধ্যে সংঘর্ষে আবারও উত্তেজনা ছড়াল ভাঙড়ে। এই ঘটনায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

নওশাদ সিদ্দিকির অভিযোগ, ভাঙড়ে গিয়েছিলেন তিনি। তখন তাঁর সঙ্গে শতাধিক কর্মী হাজির ছিলেন। ওই সময় রাস্তার ধারে বসে থাকা এক কর্মী সমর্থকের ওপরে হামলা চালানো হয়। অন্যদিকে, শওকত মোল্লার অভিযোগ, দু’জন তৃণমূল কর্মী আহত হন বলে। আক্রান্ত এক তৃণমূল কর্মীর অভিযোগ, রাস্তার ধারে মাচায় বসেছিলেন তাঁরা। সেই সময় নওশাদ সিদ্দিকি মিছিল করে যাচ্ছিলেন। আচমকাই নওশআদ সিদ্দিকিকি, তার দিকে এসে গালিগালাজ করার অভিযোগ তোলে। তারপরই চড়াও হয় তাঁর ওপরে। তৃণমূল করার জন্যই মারধর করা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন শওকত মোল্লা। তিনি অভিযোগ করেন, নওশাদ মিটিং করে যাওয়ার পরে তৃণমূলের ছেলেদের মারধর করা হয়েছে। ভাঙড়ে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার আশঙ্কাতেই এই হামলরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এই হামলার পর থেকে থমথমে রয়েছে ভাঙড়। এলাকায় উত্তেজনা থাকলেও যাতে নতুন করে কেন অশান্তি না ঘটে সেই দিকে নজর রাখা হচ্ছে। উভয়পক্ষের অভিযোগ নিয়েছে পুলিশ। পরিস্থিতি যাতে খারাপ না হয়, সেদিকে কড়া নজর রয়েছে সকলের।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা