জয়ের হ্যাট্রিক কি করবেন জয়নগরের তৃণমূল প্রার্থী?‌ বাম–বিজেপির প্রচার তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে জয়নগর বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারে নেমে পড়েছেন অপূর্ব প্রামাণিক। তরুণ এই সিপিএম প্রার্থী মাঠে নেমে প্রচার শুরু করেছেন এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। আর স্থানীয় সমস্যাগুলি সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের সরকারের উন্নয়নকে সামনে রেখেই মানুষের দুয়ারে গিয়েছেন জয়নগর কেন্দ্র থেকে টানা দু’‌বারের জয়ী তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস।

এদিকে প্রচারে বেরিয়ে বামফ্রন্টের প্রার্থী অপূর্ব প্রামাণিক দাবি করছেন, ‘‌এই নির্বাচন শুধুমাত্র প্রার্থী বা দলভিত্তিক নয়, এটি মূলত নীতির লড়াই। তৃণমূল বা বিজেপি, এই দুই শক্তির মধ্যে যেই জিতুক, যদি বামপন্থী শক্তি পরাজিত হয় তবে সেটাই বাংলার পরাজয়।’‌ জয়নগর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে টানা দু’‌বারের বিধায়ক বিশ্বনাথ দাসকে। প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছেন তিনি প্রচার করতে। কর্মী–সমর্থকদের সঙ্গে নিয়ে তিনিও এলাকায় ঘুরে জোরকদমে শুরু করেছেন ভোটের প্রচার। নিজে হাতে লিখছেন দেওয়াল লিখনও। তাঁর লক্ষ্য, জয়ের হ্যাটট্রিক করে মানুষের উন্নয়ন অব্যাহত রাখা।

অন্যদিকে, এই জয়নগর (এসসি) কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অলোক হালদারকে। তিনিও প্রচারে নেমে পড়েছেন। তবে সেখানে সাধারণ মানুষের উপস্থিতি অত্যন্ত কম। আর বিপরীতে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে ব্যাপক ভিড় করছেন স্থানীয় মানুষজন। বামফ্রন্টের প্রচারেও কিছু মানুষ দেখা যাচ্ছে। যা বিজেপির উপর স্নায়ুর চাপ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে নিজের হাতে দেওয়াল লিখন শুরু করলেন বামফ্রন্টের প্রার্থী। আর তৃণমূল ও বিজেপি দুই দলের নামেই সমালোচনা করছেন।

এছাড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ দাস মানুষের দুয়ারে যাচ্ছেন উন্নয়নের পাঁচালি নিয়ে। রাজ্য সরকার কেমন কাজ করেছেন তা তুলে ধরছেন। তার সঙ্গে গত পাঁচ বছরে নিজে কী কাজ করেছেন সেটাও মানুষের সামনে মেলে ধরছেন। এমনকী পরামর্শ নিচ্ছেন আরও উন্নয়নের কাজ করার জন্য। তবে তা জিতে আসার পর। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ দাসের বক্তব্য, ‘‌আমাদের সরকার এবং আমি যা কাজ করেছি তা মানুষের সামনে তুলে ধরেছি। যা সিপিএম এবং বিজেপি পারেনি। একইসঙ্গে ৩৬৫ দিন মানুষের পাশে থেকেই কাজ করি। মানুষ বিপদে–আপদে আমাকে পাশে পায়। তাই জয় নিশ্চিত।’‌ আর বিজেপি প্রার্থীর প্রচারে রয়েছে শুধুই প্রতিশ্রুতি।

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ