‘‌বীরভূমের ১১টি আসনে জয় নিশ্চিত’‌, প্রচারে বেরিয়ে স্পষ্ট কথা প্রার্থী কাজলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এবার জোরদার প্রচারে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। রাজ্যের উন্নয়নের তথ্য হাতে নিয়েই মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। একইসঙ্গে সামাজিক প্রকল্পগুলি নিয়েও মানুষের কাছে কাজের খতিয়ান তুলে ধরছেন। এবার এই সব বিষয়গুলি নিয়ে প্রচার করতে দেখা গেল তৃণমূল প্রার্থী কাজল শেখকে।

এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে বীরভূমের হাসন কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন কাজল শেখ। তৃণমূল প্রার্থীর নাম সকলকে চমকে দিয়েছে। এই কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। দল নাম ঘোষণার পরই সময় নষ্ট না করে নিজের বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন কাজল ওরফে ফইজুল হক। এদিন রামপুরহাট ২ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায়ের গলায় ফুলের মালা পরিয়ে প্রচারে নেমে পড়েন কাজল শেখ।

অন্যদিকে অনুব্রত মণ্ডলকে যখন গ্রেফতার করেছিল সিবিআই তখন তাঁর অনুপস্থিতিতে জেলাকে ধরে রেখেছিলেন কাজল শেখ। এমনকী নির্বাচনেও কেষ্টর অনুপস্থিতিতে খেটে সাফল্য এনে দেয় দলকে। এবার যেন সেটারই পুরষ্কার পেলেন কাজল। তবে নাম প্রকাশ হওয়ার পর খুশি হয়ে থেমে থাকেননি তৃণমূল কংগ্রেস প্রার্থী। প্রচারে ঝড় তুলেছেন তিনি। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল বলেন, ‘‌দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নাম এই কেন্দ্রের জন্য বিবেচিত করেছেন। আমি অত্যন্ত আপ্লুত। আরও মানুষের জন্য কাজ করতে পারব।’‌

এছাড়া বিজেপি এই আসনে প্রার্থী করেছে নিখিল বন্দ্যোপাধ্যায়কে। যদিও তাতে পাত্তা দিতে নারাজ কাজল শেখ। বরং হাসন বিধানসভা জিতে মুখ্যমন্ত্রীকে উপহার দিতে চান কাজল। এদিন কাজল নিজের হাতে দেওয়ালে লিখে প্রচার শুরু করেন। কাজলের বক্তব্য, ‘‌বিরোধী রাজনৈতিক দল কীভাবে এই বিধানসভায় প্রচার করবে সেটা নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই। কারণ আমরা বছরে ৩৬৫ দিন মানুষের স্বার্থে কাজ করি। প্রত্যেকদিন মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পের প্রচার করি। সকাল থেকে রাত পর্যন্ত জনমুখী প্রকল্পগুলি মানুষের বাড়িতে পৌঁছল কিনা খোঁজ রাখি। সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নজরদারি চালাই। বিজেপি নির্বাচনের আগে ঝুড়িঝুড়ি প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে একটিও পালন করে না। আমাদের কাজ মুখ্যমন্ত্রীর দূত হিসেবে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে রিপোর্ট কার্ড তুলে ধরা। তাই বীরভূমের ১১টি আসনে তৃণমূলের জয় নিশ্চিত।’‌

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?