কৃষ্ণনগর উত্তরে তৃণমূলের প্রার্থী বদলের জোর জল্পনা, একই আসনে মনোনয়ন দুই নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ভোটের মাঝেই তৃণমূলের প্রার্থী বদলের সম্ভাবনা! চর্চায় নদিয়ার কৃষ্ণনগর উত্তর আসন। এই কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে অভিনব ভট্টাচার্যকে। নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি দিয়েছেন মনোনয়নও। কিন্তু ওই একই আসনে আজ, বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করলেন তৃণমূল নেতা সোমনাথ দত্ত। সূত্রের খবর, তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়ন বাতিলের সম্ভাবনা রয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত বলেই সূত্র মারফত জানা গিয়েছে। যদিও তৃণমূলের তরফে থেকে এখনই এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে নথি সংক্রান্ত কিছু ত্রুটির কারণেই কৃষ্ণনগরের উত্তরের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র বাতিল হতে পারে। আর সেই কারণেই আজ, বৃহস্পতিবার সোমনাথ দত্তকে মনোনয়নপত্র জমা দিতে দেখা গিয়েছে। অভিনবের প্রার্থী পদ বাতিল হলে, সোমনাথ দত্তই তৃণমূলের হয়ে লড়বে ওই আসনে। এমনটাই সূত্রের খবর। তবে এদিন ঘাসফুলের প্রতীকে নাকি নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সোমনাথ দত্ত তা নিয়ে কেউ মুখ খোলেননি।

আরও পড়ুন: মোদির সভায় হাত সাফাই, খোয়া গেল ৫০টি মোবাইল! নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগ

সোমনাথ দত্ত মনোনয়নপত্র যখন জমা দিচ্ছেন তখন কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার তৃণমূলের যুব সভাপতি অয়ন দত্তকেও জেলাশাসকের অফিসে আসতে দেখা যায়। কিন্তু তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি শুধুমাত্র বলেন, ‘সময় এলেই সমস্তটা জানা যাবে।’ এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এরপরেই শুরু হবে সমস্ত প্রার্থীর মনোনয়নপত্রের স্ক্রুটিনি। নির্বাচন কমিশন সবটা খতিয়ে দেখবেন। হয়তো তখনই পরিষ্কারভাবে জানতে পারা যাবে সমস্ত বিষয়টি। তবে মনোনয়নপত্র নিয়ে কৃষ্ণনগরের উত্তর বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে একের পর এক রাজনৈতিক চাপানউতর।

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বুধবার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়েও রাজনৈতিক জল ঘোলা হয়েছে। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির তরফে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন দুই নেতা। একজন তারক চট্টোপাধ্যায় ও অপরজন চঞ্চল বিশ্বাস। একই কেন্দ্রে দলীয় প্রতীকী দুই প্রার্থী ভোটে দাঁড়ানোতে গতকালই ব্যাপক ঝামেলা শুরু হয়। পরিস্থিতি সামলাতে ময়দানে নামতে হয় রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে। সূত্রের খবর, পরে নির্দল প্রার্থী হিসেবে চঞ্চল বিশ্বাস মনোনয়নপত্র জমা দেন কৃষ্ণনগর উত্তর আসনে। তবে প্রার্থী বদলের জল্পনায় এখন রাজনৈতিক উত্তাপ বেড়ে গিয়েছে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে। শেষমেষ কি হতে চলেছে তা নির্বাচন কমিশনের স্ক্রুটিনির পরেই পরিষ্কার হবে বলেই মত রাজনৈতিক মহলের।

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল