নিশীথকে আবারও ধাক্কা দিল তৃণমূল, বিজেপির হাতছাড়া গ্রাম পঞ্চায়েত

কোচবিহারের নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিল তৃণমূল। দুই নির্বাচিত পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের লোকসভা ভোটে কোচবিহার(Coachbehar) থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন নিশীথ প্রমাণিক(Nisith Pramanik)। পরে হয়েছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও। কিন্তু উনিশে তিনি তৃণমূলকে ৫৪ হাজারেরও বেশি ভোটে হারালেও এবারের লোকসভা ভোটে তিনি সেই তৃণমূলের কাছেই হারের মুখ দেখেছেন ৩৯ হাজার ভোটে। সেই হারের পর থেকে লাগাতার তাঁকে আর বিজেপিকে কোচবিহারের মাটিতে ধাক্কা দিয়ে চলেছে তৃণমূল(TMC)। আর সেই ধাক্কা হল বিজেপির হাতে থাকা জেলার একের পর এক গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নেওয়া এবং সক্রিয় বিজেপি(BJP) কর্মী সমর্থক বা সদস্যদের তৃণমূলে টেনে নেওয়া। যার জেরে জেলায় বিজেপির পায়ের নীচেকার মাটিও আলগা হচ্ছে। এই অবস্থায় নতুন করে বিজেপি ধাক্কা খেয়েছে নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতটি(Natabari-1 GP) তাঁদের দখল হারানোয়। সেই গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করেছে, দুই নির্বাচিত পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসায়।

কোচবিহার জেলার তুফানগঞ্জ-১ ব্লকের মধ্যে রয়েছে নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতটি। ২০১৮ সাল থেকেই এই গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির দখলে। গত বছরের পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের ১৭টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ১১টি আসন। তৃণমূল দখল করেছিল মাত্র ৬টি। মাঝে একজন নির্বাচিত বিজেপির সদস্য চলে এসেছিলেন তৃণমূলে। সেই সময় ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয়েছিল ৭, বিজেপির আসন সংখ্যা কমে হয়েছিল ১০। সেই দলবদলের জেরে কিন্তু বিজেপির হাত থেকে ওই গ্রাম পঞ্চায়েত বেড়িয়ে যায়নি, যেটা এবার হয়ে গেল। শুক্রবার বিজেপির আরও দুই সদস্য সুকুমার দাস এবং জগদীশ দাস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। তার জেরে এখন নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ৯। বিজেপির সদস্য সংখ্যা কমে হয়েছে ৮। আর তার জেরেই এবার নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হয়ে গেল।  

বস্তুত লোকসভা নির্বাচনের ফল বের হওয়ার পর থেকেই কোচবিহারের মাটিতে বিজেপির দখলে থাকা একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে। গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলায় ১২টি ব্লকের মধ্যে ছড়িয়ে থাকা মোট ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল ১০৪টি ও বিজেপি ২৪টিতে জয়ী হয়েছিল। কিন্তু সেই ছবি ক্রমশই বদলে যাচ্ছে লোকসভা নির্বাচনের পর থেকে। ভোটের ফল ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত কোচবিহারের মাটিতে বিজেপির হাতে থাকা ভেটাগুড়ি-১ ও ২ গ্রাম পঞ্চায়েত, নয়ারহাট, মাতালহাট, পাড়াডুবি, বলরামপুর-২ গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে। সবই গিয়েছে তৃণমূলের দখলে। এবার গেল নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতও। ফলে এখন কোচবিহার জেলায় তৃণমূলের দখলে থাকল ১১১টি গ্রাম পঞ্চায়েত। অন্যদিকে বিজেপির দখলে থাকল মাত্র ১৭টি গ্রাম পঞ্চায়েত।

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে