আসানসোলে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধি দল

আগামী রবিবার আসানসোলে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবে তৃণমূলের (TMC) ৫ সদস্যের এক প্রতিনিধি দল (Delegates)।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি আসানসোলে (Asansole) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) কম্বল বিলির কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক শিশু-সহ তিন জনের। ঘটনার পরদিন বৃহস্পতিবার মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছে রাজ্য সরকার। মৃতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। এবার মৃতদের বাড়িতে প্রতিনিধিদল পাঠানোর কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। আগামী রবিবার আসানসোলে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবে তৃণমূলের ৫ সদস্যের এক প্রতিনিধি দল (Delegates)।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার আসানসোলে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। জানা গিয়েছে, ওই প্রতিনিধি দলে থাকবেন মন্ত্রী শশী পাঁজা, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা ও যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। মৃতদের পরিবারের লোকজনের সঙ্গে জোড়াফুল শিবিরের নেতৃত্ব কথা বলবেন। পরিবারগুলির হাতে দলের তরফে আর্থিক সাহায্যও তুলে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কাউন্সিলর চৈতালি তেওয়ারির উদ্যোগে শিবচর্চা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। অনুষ্ঠান থেকে কম্বল বিতরণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই কর্মসূচিতে গিয়ে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হয় এক শিশু সহ তিন জনের। মৃতদের নাম যথাক্রমে প্রীতি সিং (১২), চাঁদমনি দেবী (৪৫) ও ঝালি বাউড়ি (৬০)। সেই ঘটনার তদন্তেব নেমে ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। ধৃতরা কর্মসূচির আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে।

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে