বিজেপি ১টি মহকুমায় ২হাজার টাকা লক্ষী ভান্ডারে চালু করে দেখাক : ব্রাত্য বসু

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা: গতকাল উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের ভবানীপুর পল্লী মঙ্গল বিদ্যাপীঠের মাঠে নির্বাচনী সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। আজ একই জায়গায় পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস।এই সভা থেকে জ্যোতিপ্রিয় মল্লিক গতকাল গাইঘাটার(Gaighata) পাঁচপোতাতে বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে বিজেপিকে আক্রমণ করে বলেন বিজেপি কোন দায় নেয় না ।

অন্যদিকে বিধায়ক তাপস রায় রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন, জয় শ্রী রামের নামে গলাকাটার চেষ্টা করা হয় ।তার বিরুদ্ধে লড়াই ছিল, আছে, থাকবে। বাংলার কৃষ্টি সংস্কৃতি ধ্বংসকারী রাজনৈতিক দলকে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার বার্তা দেন তিনি ।এদিন তৃণমূলের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু(Minister Bratya Basu) কটাক্ষের সুরে বলেন, রান্না করার সময় জয় শ্রীরাম নাম নেবেন গ্যাসের দাম কমে যাবে। বাইকে তেল ভরার সময় জয় শ্রীরাম রাম নাম নেবেন, তেলের দাম কমে যাবে। ব্যাংকে টাকা রাখার সময় জয় শ্রীরাম নাম নেবেন, সুদের হার বেড়ে যাবে।

ক্ষমতায় এলে লক্ষীর ভান্ডারে ২০০০ টাকা করে দেওয়া হবে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগে পাইলট প্রজেক্ট হিসাবে একটা মহকুমায় চালু করে দেখাক।পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের নেতৃত্বের প্রচার তালিকা থেকে শায়নী ঘোষের নাম বাদ প্রসঙ্গে বর্ষিয়ান তৃণমূল নেতা নির্মল ঘোষ(Nirmal Ghosh) বলেন, সিবিআই ডেকেছে এক্ষেত্রে দল জিরো টলারেন্স তাই তার নাম বাদ গেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল