মালদায় কাউন্সিলর খুনে গ্রেফতার নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মালদার নিহত তৃণমূল নেতা দুলাল  ওরফে বাবলা  সরকারের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করল তৃণমূল । ৬  বছরের জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার একথা জানালেন মালদহের তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি।  বুধবার ( ৮ জানুয়ারি ) দুলাল সরকারের  ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন নরেন্দ্রনাথ । এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল ।  

বলা বাহুল্য, খুনের ঘটনায় মঙ্গলবার  তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে(Narendranath Tiwari) ডেকে পাঠিয়েছিল  পুলিশ। সেই সঙ্গে ডেকে পাঠানো হয়েছিল  তার দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি(Dhirendranath Tiwari) এবং অখিলেশ তিওয়ারিকেও(Akhilesh Tiwari)। ইংলিশবাজার থানায়(Englishbazar P.S.) মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে বারোটা থেকে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপরেই বুধবার  গ্রেফতার করা হয়েছিল নরেন্দ্রনাথকে । 

উল্লেখ্য , গত ২ জানুয়ারি  ঝলঝলিয়ার মাতাল মোড় এলাকায় উপস্থিত ছিলেন  তৃণমূল নেতা দুলাল ওরফে বাবলা  সরকার। অভিযোগ, তখন একটি বাইকে করে তিনজন এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। একটি গুলি দুলাল সরকারের মাথায় লাগে । গুলি করেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই প্রাণ হারান তিনি । এই ঘটনার পর  তৃণমূল নেতার মৃত্যুর কারণ হিসাবে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন স্ত্রী চৈতালি সরকার। এরপরেই থানায় তলব করে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়  তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে । আর এবার তাঁকেই ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করল তৃণমূল । 

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা