মতুয়া সমাজের ভোটাধিকার রক্ষার লড়াই তৃণমূলের, কাজের তালিকা প্রস্তুত

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্য–রাজনীতিতে মতুয়া সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক শক্তি। দীর্ঘদিন ধরে সামাজিক অবহেলা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নাগরিকত্ব সংক্রান্ত নানা জটিলতা নিয়ে জীবনযাপন তাঁদের করতে হয়েছে। এবার এসআইআর এবং পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর থেকে বিতর্ক তৈরি হয়েছে কারণ এই সম্প্রদায়ের ভবিষ্যৎ ও অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টানা ১৫ বছর মতুয়া সম্প্রদা‌য়ের জন্য কাজ করেছে। এবার বিধানসভা নির্বাচনের আগে সেই বিষয়গুলিই সামনে চলে এসেছে। তাতে বিজেপি পড়েছে বেকায়দায়। আর তৃণমূল এগিয়ে গিয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রী মতুয়াদের বড়মা বীণাপাণি দেবীর মৃত্যুবার্ষিকীতে এক বার্তায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি মতুয়াদের নাগরিকত্বের প্রশ্নে রাজনৈতিক খেলা খেলছে। বহু প্রজন্ম ধরে যাঁরা এই দেশের নাগরিক, যাঁদের ভোটে সরকার গঠিত হয়েছে, তাঁদেরই আজ নতুন করে নাগরিকত্বের অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। নাগরিকত্ব কি সত্যিই রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয় হতে পারে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ মতুয়া রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে সিএএ। এই আইনের মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে আসা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। বিজেপি বলেছিল, এই আইনের মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে দেখা গেল, নাগরিকত্বের আশ্বাসই যেন রাজনৈতিক প্রতিশ্রুতি।

অন্যদিকে এখন নাগরিকত্ব বা ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠে যাওয়ায় উদ্বেগে পড়েছেন মতুয়ারা। উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, কোচবিহার এবং মালদহের মতো জেলাগুলিতে মতুয়াদের বসবাস দেখা যায়। কেন্দ্র তাঁদের বিপদে ফেললেও কাজ করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। সেগুলি হল—মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মতুয়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়েছে। মতুয়া উন্নয়ন বোর্ড গঠন, উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে হরিচাঁদ–গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, একাধিক সামাজিক ও সাংস্কৃতিক প্রকল্প করে মতুয়া সমাজের প্রতি দায়বদ্ধতা দেখানো হয়েছে। মতুয়া ধর্মগুরুদের স্মৃতি ও ঐতিহ্যকে মর্যাদা দেওয়াও হয়েছে। এবার নাগরিকত্ব, ভোটাধিকার এবং সামাজিক নিরাপত্তা—এই তিনটি বিষয় নিয়ে রাজপথে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী।

এছাড়া মতুয়া সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের সমাজ, সংস্কৃতি এবং অর্থনীতির অংশ। তাঁদের পরিচয় বা অধিকার নিয়ে যদি বারবার প্রশ্ন তোলা হয় তাহলে তা শুধু একটি সম্প্রদায়ের সমস্যাই নয়, গণতান্ত্রিক কাঠামোরও চ্যালেঞ্জ। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌মতুয়া সমাজের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা দ্রুত দূর করা দরকার। ভোটাধিকার বা নাগরিকত্ব কোনও রাজনৈতিক দয়া নয়, এটি সংবিধানসম্মত অধিকার। আজকের পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রয়োজন হল অনিশ্চয়তার অবসান।’‌

রাহুলের রহস্যমৃত্যুতে হস্তক্ষেপ PMO-র, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রক্ষাকবচ চাইতেই ধমক আদালতের! ১০ মিনিটে হাজিরার দিন জানাতে নির্দেশ অভিষেককে

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মুম্বই বিমানবন্দরে হাতে হাত রেখে আমির-গৌরী, তাঁদের বিয়েতে প্রধান অতিথি শাহরুখ-সলমান

বাদশার সঙ্গে অন্য মহিলার নাম জড়াতেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঈশা, কী বললেন অভিনেত্রী?

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

শাকিরা থেকে বার্নিং বয়, আজ রাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যারা

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত