নন্দীগ্রামে শুভেন্দুর গ্রাম পঞ্চায়েতেই লিড তৃণমূলের, পিছিয়ে বিজেপি

নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত ছিল জমি আন্দোলনের ভরকেন্দ্র। সেই নন্দীগ্রামে এবারের লোকসভা নির্বাচনে লিড পেয়েছে তৃণমূল। পিছিয়ে গিয়েছে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে(Nanadigram) কী এবার উলোটপুরাণ শুরু হয়ে গেল? প্রশ্ন উঠে গিয়েছে। কেননা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) যে গ্রাম পঞ্চায়েতের ভোটার, তিনি নিজে যেখানকার বিধায়ক, সেই নন্দীগ্রামে কিনা লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) লিড পেয়েছে তৃণমূল(TMC)। আর পিছিয়ে গিয়েছে বিজেপি(BJP)। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে তাহলে কী নন্দীগ্রামে এবার উলোটপুরাণ শুরু হয়ে গেল? কান পাতলা শোনা যাচ্ছে, এমনি এমনি এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল লিড পায়নি, বিজেপি অনেক ভোটারই নাকি এবার বিজেপিকে ভোট দেননি। আর সেটার নেপথ্যে রয়েছেন খোদ শুভেন্দু। নন্দীগ্রামের আদি বিজেপি নেতাদের দাবি, শুভেন্দুর জমানায় মেঘনাধ পালকে নন্দীগ্রামে দলের মাথা করে দেওয়া হয়েছে। সেটা তাঁদের অনেকেই মানতে নারাজ। সেই ক্ষোভেই লোকসভা নির্বাচনে বিজেপির অনেকেই নাকি বিজেপি প্রার্থীকে ভোট দেননি। তার জেরেই নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতে পিছিয়ে গিয়েছে বিজেপি, লিড পেয়েছে তৃণমূল। আর তাই এবার আশঙ্কা ছড়িয়েছে, শুভেন্দু না চাইলেও আগামী দিনে হয়তো মেঘনাধ পালের ডানা ছাঁটা হতে পারে দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে। পরিবর্তে তুলে আনা হতে পারে দলের আদি নেতাদের। 

পূর্ব মেদিনীপুর জেলায় লোকসভা কেন্দ্র ২টি। তমলুক ও কাঁথি। দুটি কেন্দ্রেই এবার ফুটেছে পদ্ম। এদের মধ্যে তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে নন্দীগ্রাম। গত বছরের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা নন্দীগ্রাম ১ ব্লকের নন্দীগ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছিল বিজেপি। তাঁরা পেয়েছিল ৯টি আসন আর তৃণমূল পেয়েছিল ৮টি আসন। একই সঙ্গে শুভেন্দু যে বুথের ভোটার, সেই নন্দনায়েকবাড়ে বিজেপি এগিয়ে ছিল। এবারে লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে, নন্দনায়েকবাড় বুথে বিজেপি তাদের লিড ধরে রাখতে পারলেও, নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতে তাঁরা ২১৪ ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূলের থেকে। নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতে রয়েছেন ১৩,০৪৪ জন ভোটার। দেখা যাচ্ছে এবারের লোকসভা নির্বাচনে সেই নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পেয়েছেন ৬৩১১টি ভোট আর বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পেয়েছেন ৬০৯৭টি ভোট। তবে নন্দীগ্রাম বিধানসভা থেকে বিজেপি ৮ হাজার ভোটের লিড পেয়েছে। তবে মূল নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের লিড পাওয়া অস্বস্তিতে ফেলে দিয়েছে শুভেন্দুর পাশাপাশি তাঁর ঘণিষ্ঠ মেঘনাদ পালকেও।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম