ইতিহাস নয় জেল থেকে বেরিয়ে স্কুলে জীবন বিজ্ঞান পড়ালেন তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতি মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন জীবনকৃষ্ণ সাহা। এবার তিনি শুরু করলেন শিক্ষাকতা। জেলমুক্তির পরেই এদিন তিনি স্কুলে  গিয়ে পড়ালেন জীবন বিজ্ঞান। মাছের শ্বাস তন্ত্র নিয়ে তৃণমূল বিধায়ক পড়ুয়াদের পাঠ দিলেন।  প্রায় এক বছর পর  স্কুলে গিয়ে পড়ুয়াদের পড়াতে পেরে স্বাভাবিকভাবে বেশ আনন্দিত জীবনকৃষ্ণ।

বুধবার পড়ুয়াদের পড়ানো প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, ‘আমার প্রথম কর্মক্ষেত্র হল শিক্ষাকতা। তাই আবার নিজের জায়গায় ফিরতে পেরে খুব ভাল লাগছে।‘  তবে জীবনকৃষ্ণ পড়ুয়াদের ইতিহাস পড়াতেন। কিন্তু এদিন স্কুলে বিজ্ঞানের শিক্ষক না আসায় তাঁকে জীবনবিজ্ঞান পড়াতে হয়।  স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, ‘অনেকদিন ধরে স্কুলে অনুপস্থিত ছিলেন এক শিক্ষক। তাতে পড়ুয়াদের বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছিল। তবে এদিন জীবনকৃষ্ণ স্কুলে যোগ দেওয়ায় সমস্যার সমাধান হয়েছে।‘

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ‘মিডিলম্যান’ ছিলেন জীবন কৃষ্ণ সাহা। তাঁর বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। ২০২৩ সালের ১৭ এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপর থেকে ১৩ মাস হতে চলল, জেলেই ছিলেন শাসক দলের বিধায়ক। অবশেষে  সুপ্রিম কোর্টের রায়দানের জেরে জেল থেকে মুক্তি পান জীবনকৃষ্ণ। এরপর তিনি আসতে আসতে ফিরতে চলেছেন নিজের পুরানো কর্মকাণ্ডে।

 

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১