‘ডাল মে কুছ কালা..’, ভোটের মুখে পদত্যাগ তৃণমূল নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসে ফের অস্বস্তি বাড়াল এক নেতার পদত্যাগ। হুগলির বলাগড় ব্লকের জিরাট অঞ্চলের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেবাশিস সরকার, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। নিজের পদত্যাগপত্র তিনি জেলা সভাপতি অরিন্দম গুইনের কাছে পাঠিয়েছেন। দেবাশিস সরকার জিরাট গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য এবং দীর্ঘদিন ধরেই এলাকায় দলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

পঞ্চায়েত নির্বাচনের পর তাঁকে প্রধান করা হতে পারে বলে জোর গুঞ্জন ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই দায়িত্ব দেওয়া হয় তপন দাসকে। কয়েক মাস আগে তপন দাসের মৃত্যু হলে নতুন করে নেতৃত্বে পরিবর্তন আসে। প্রায় এক মাস আগে দেবাশিস সরকারকে অঞ্চল সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তবে হঠাৎ করেই বিধানসভা ভোটের আগে তাঁর এই পদত্যাগের খবর সামনে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকায় চর্চা শুরু হয়।

আরও পড়ুন: গড়বেতা থেকে লালগড়ের কথা স্মরণ করলেন তৃণমূলনেত্রী

নিজের পদত্যাগপত্রে দেবাশিস সরকার উল্লেখ করেছেন, জেলা নেতৃত্বের অনুরোধেই তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি পর্যাপ্ত সময় দিতে পারছেন না বলেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তাঁর এই সিদ্ধান্ত নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ প্রসঙ্গে বলাগড় ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য সঞ্জয় রায় বলেন, দেবাশিস একজন গুরুত্বপূর্ণ কর্মী। কোনও সমস্যা থাকলে তা দলের ভিতরে আলোচনা করা যেত। সোশ্যাল মিডিয়ায় এভাবে বিষয়টি প্রকাশ পাওয়ায় নেতৃত্বকে অস্বস্তিতে পড়তে হয়েছে।

বলাগড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। বর্তমানে সেখানে কোনও ব্লক সভাপতি না রেখে কোর কমিটির মাধ্যমে দল পরিচালিত হচ্ছে। আগের বিধানসভা নির্বাচনে বহিরাগত প্রার্থী মনোরঞ্জন ব্যাপারীকে টিকিট দেওয়া নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল। এবারের নির্বাচনে রঞ্জন ধারাকে প্রার্থী করা হয়েছে, যিনি স্থানীয় না হলেও সংগঠনকে শক্তিশালী করতে ইতিমধ্যেই প্রচারে নেমেছেন।

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প