ফেমা মামলায় বৃহস্পতিতে মহুয়াকে হাজিরার নির্দেশ ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। শুরু হয়েছে নির্বাচনী প্রচার । এই আবহে তৃণমূল নেত্রী  মহুয়া মৈত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামীকাল অর্থাৎ ২৮ মার্চ মহুয়াকে দিল্লির ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

  বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে মহুয়া আদৌ হাজিরা দেবেন কিনা তা এখন জানা যায়নি । ভোটের আবহে মহুয়াকে ইডির এই  তলব খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর তাতেই প্রশ্ন উঠছে এজেন্সিকে ব্যবহার করে বিজেপি ভোট ‘লুঠে’র চেষ্টা করছে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ সিবিআই তল্লাশি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থী মহুয়া মৈত্র।  সেখানে তিনি উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (CBI ) লোকসভা নির্বাচনের প্রচারকে “হয়রানি ও শ্বাসরোধ করার” লক্ষ্যে “অবৈধ ও অসামঞ্জস্যপূর্ণ কাজ” করছে।মহুয়া চিঠিতে আরও উল্লেখ করেছেন,  দেশে আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন সিবিআই তাদের তদন্তের কাজ কীভাবে এগোবে সে ব্যাপারে কমিশন একটি গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করে দিক। শুধু তাই নয় আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন সময় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কোন কঠিন সিদ্ধান্ত নিতে পারে না সিবিআই। তাই এইসকল বিষয় নিয়ে নির্বাচন কমিশনের উচিত একটি নির্দেশিকা পাঠান।

প্রসঙ্গত,  গত ১৯ শে মার্চ মহুয়ার মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে CBI তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের সেই নির্দেশের ওপর ভর দিয়েই CBI ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে FIR দায়ের করেছে। লোকপাল তাঁদের লিখিত নির্দেশে CBI-কে আগামী ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছিল। তাই মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই এবার সরাসরি শনিবার মহুয়ার  বাবার ফ্ল্যাটে হানা দেয়  CBI। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গেরুয়া শিবির যেন তেন প্রকারণে মহুয়াকে ২৪’র ভোটের আবহে জেলে ঢোকাতে চাইছে। সেই কারণেই CBI’র এই হানাদারি।

   

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের