মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ বোলপুরে, কাঠগড়ায় তৃণমূল নেতা

মাথায় বন্দুক ঠেকিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। গৃহবধূর যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নৃশংস অত্যাচারও করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডকে(R G Kar Incident) ঘিরে যখন রাজ্য রাজনীতি উত্তাল তখন আরও একটি ঘটনা রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলে দিল। মাথায় বন্দুক ঠেকিয়ে এক গৃহবধূকে ধর্ষণের(Housewife Raped) অভিযোগ উঠল বীরভূম(Birbhum) জেলার বোলপুরে(Bolpur)। শুধু তাই নয়, ধর্ষণের পরে ওই গৃহবধূর যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নৃশংস অত্যাচার করা হয় বলে অভিযোগ উঠেছে৷ যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে সেই অভিযুক্ত আবার এলাকার তৃণমূল(TMC) নেতা হিসাবেই পরিচিত। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলেও আপাতত সে গা ঢাকা দিয়েছে। পুলিশ তার খোঁজ চালাচ্ছে। সেই সঙ্গে এদিন অর্থাৎ বুধবার নির্যাতিতা ও তাঁর স্বামীর বয়ান রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে ধৃত সিভিকের পলিগ্রাফ টেস্ট পিছিয়ে গেল, চক্রান্তের অভিযোগ তৃণমূলের

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ৪ দিন আগে ১৭ অগস্টে। সেদিন বোলপুর থানার বাহিরী-পাঁশচোয়া গ্রাম পঞ্চায়েত করিমপুরে অভিযুক্ত তৃণমূল নেতা ফিরোজ খাঁ দুপুরবেলা ওই গৃহবধূকে রাস্তায় একা পেয়ে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে পাশের একটি বাড়ির গোয়ালঘরে তুলে নিয়ে যায়। সেই সময় গৃহবধূর সঙ্গে ছিল তাঁর ৪ বছরের পুত্র সন্তান ছিল৷ তাকে বস্তায় ভরে দেয় ফিরোজ৷ তারপরে ওই গৃহবধূকে ধর্ষণ করে সে৷ এমনকি ধর্ষণের পরে গৃহবধূর যৌনাঙ্গে বন্দুক ঢুকিয়ে নির্মমভাবে অত্যাচার করে। ঘটনার পর মান বাঁচাতে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা। যদিও এলাকাবাসীর তৎপরতায় তাঁকে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই গত ২ দিন ধরে চলে যমে মানুষে টানাটানি। এদিন ওই গৃহব্ধূ হাসপাতাল থেকে ছাড়া পান।

আরও পড়ুন, হাইকোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তা পেয়ে গেলেন সন্দীপ

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ওই গৃহবধূ সোজা চলে আসেন বোলপুর থানায়। সেখানেই তিনি ফিরোজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার অভিযোগ, দীর্ঘ দিন ধরে এই ফিরোজ খাঁ তাঁকে সম্পর্ক রাখার জন্য হুমকি দিত৷ নির্যাতিতার স্বামীও জানিয়েছেন, ‘ফিরোজ এলাকায় বন্দুক নিয়ে ঘোরে ৷ আমাকে ভয় দেখায়। আমার স্ত্রীকে ধর্ষণ করেছে বন্দুক দেখিয়ে৷ এত দিন আমার স্ত্রী হাসপাতালে ভর্তি ছিল৷ আজ অভিযোগ করলাম থানায়।’ তবে ঘটনার পর থেকেই গ্রাম ছেড়ে গা ঢাকা দিয়েছে ফিরোজ। পুলিশ তার খোঁজ শুরু করেছে।

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের