মন্দারমণির হোটেলে উদ্ধার তৃণমূল নেতার  ঝুলন্ত দেহ, ঘনাচ্ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মন্দারমণিতে একটি বিলাস বহুল হোটেল থেকে উদ্ধার হল তৃণমূল নেতার  ঝুলন্ত দেহ। শনিবার সকালেই উদ্ধার হয়েছে তাঁর দেহ। জানা গিয়েছে, নিহত তৃণমূল নেতা হলেন বছর ৩৫- এর  আবুল নাসার। ইতিমধ্যেই তাঁর দেহ ঘিরে ঘনাচ্ছে রহস্য। এই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

হোটেল কর্তৃপক্ষ তরফে জানান হয়েছে, সকাল থেকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বহুবার ডেকেও সাড়া মেলেনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসে পুলিশ হোটেলের দরজা ভেঙে আবুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।   জানা গিয়েছে, আবুল নাসার হলেন আমডাঙ্গার আদহাটা পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী। সেইজন্য পুলিশের তরফে  যোগাযোগ করা হচ্ছে তৃণমূল নেতার পরিবারের সদস্যদের সঙ্গে।

এই পুরো বিষয়টি নিয়ে পুলিশের প্রাথমিক অনুমান, যে ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে সেখানে আরও একজন ছিলেন। তবে সঙ্গে তাঁর স্ত্রী ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয় । এই বিষয়টি নিয়ে হোটেল মালিকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে আবুলের মৃত্যুর খবর পেতেই আমডাঙায় নেমে এসেছে শোকের ছায়া। এই প্রসঙ্গে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান জানিয়েছেন, ‘সক্রিয় কর্মীর মৃত্যুতে দলের বড় ক্ষতি হয়ে গেছে।‘ তবে তাঁর মৃত্যুর পেছনে কোন রাজনৈতিক কারণ দেখছে না আমডাঙার তৃণমূল নেতৃত্ব।  

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর