‘‌প্রধানমন্ত্রীর হিসাব অবশ্যই বাংলার মানুষ নেবে’‌, মোদিকে কড়া জবাব অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল কোচবিহারের মাটিতে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে হিসাব নেওয়ার কথা বলেছিলেন মোদি। এবার সেটারই কড়া জবাব দিলেন তৃণমূল সাংসদ। নিজের এক্স হ্যান্ডেলে সেই জবাব দিয়েছেন তিনি। আর তা নিয়েই এখন রাজ্য–রাজনীতিতে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ নির্বাচনী সভা থেকে কোনও প্রধানমন্ত্রী ‘‌হিসাব’‌ নেওয়ার কথা বলতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেটাকেই মানুষের সামনে তুলে ধরলেন অভিষেক।

এদিকে হিসাব নেওয়ার পাশাপাশি বাংলায় মহাজঙ্গলরাজ চলছে বলেও সুর চড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী। এবার তার জবাব দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। তাই অভিষেক নিজের এক্স পোস্টে লিখেছেন, ‘‌প্রধানমন্ত্রী কার্যত নিজেকে ঈশ্বরের আসনে অধিষ্ঠিত করে থাকেন। তিনি মনে করেন—বাংলার সাধারণ মরণশীল মানুষরা যে একের পর এক নির্বাচনে তাঁকে এবং তাঁর দলকে প্রত্যাখ্যান করার দুঃসাহস দেখিয়েছে, তার ‘হিসাব’ তিনি কড়ায়–গণ্ডায় চুকিয়ে দিতে পারেন। তাঁর এই ঔদ্ধত্য তাঁর বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলেছে। গণতন্ত্রে, প্রধানমন্ত্রী জনগণের হিসাব নেন না। বরং জনগণই প্রধানমন্ত্রীর হিসাব নেয়। আর বাংলার জনগণ সেই হিসাব অবশ্যই নেবে।’‌

 

অন্যদিকে এসআইআর করে বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। আর তার জেরে জনগণকে প্রবল হয়রানি এবং হেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ অভিষেকের। এই অভিযোগ তুলে এক্স পোস্টে কড়া জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা লেখেন, ‘‌বাংলার ন্যায্য প্রাপ্য ২ লক্ষ কোটি টাকার তহবিল আটকে রাখার হিসাব চাই। বিজেপি শাসিত রাজ্যজুড়ে বাঙালিদের ওপর চলা নীরবচ্ছিন্ন নিপীড়নের হিসাব চাই। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি এবং আমাদের খাদ্যাভ্যাসের বিরুদ্ধে বিজেপি যে যুদ্ধ ঘোষণা করেছে, তার হিসাব চাই।’‌

এছাড়া বাংলা আবার বিজেপিকে এবং প্রধানমন্ত্রীকে জবাব দেবে বলে কড়া ভাষায় বিঁধেছেন অভিষেক। এই বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ‘‌সম্প্রীতির এই ভূমিতে বিজেপি বিভেদের যে বীজ বুনতে চেয়েছে, তার হিসাব চাই। ‘এসআইআর’–এর মাধ্যমে বৈধ ভোটারদের ভোটাধিকার হরণের যে ষড়যন্ত্র চলছে, তার হিসাব চাই। ক্ষমতার লালসায় বিজেপি যে ২০০টি প্রাণ কেড়ে নিয়েছে, তার হিসাব চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিসাব চেয়েছিলেন। তিনি তা পাবেন।’‌

মহারাষ্ট্রের রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী