পরীক্ষার পথে ছিল বাধা! আফ্রিদার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডায়মন্ড হারবারের নেতড়া হাইস্কুলের ছাত্রী আফ্রিদা খাতুন ক্যানসার আক্রান্ত মাসির চিকিৎসার জন্য কয়েক মাস ধরে মুম্বাইতে ছিলেন। এই কারণে তিনি উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন করতে পারেননি, ফলে অ্যাডমিট কার্ডও পাননি। বুধবার স্কুলে এসে রেজিস্ট্রেশন না হওয়ায় আফ্রিদা কান্নায় ভেঙে পড়েন। এই খবর পৌঁছায় ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক শামিম আহমেদের কাছে।

পর্যবেক্ষক দ্রুত বিষয়টি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। সাংসদ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে দ্রুত ব্যবস্থা নেন। এর ফলস্বরূপ, স্কুলের তরফে বুধবারই পরীক্ষায় বসার আবেদন করা হয় এবং প্রয়োজনীয় ফিসও বন্দোবস্ত করা হয়। সন্ধ্যার মধ্যেই আফ্রিদা তার অ্যাডমিট কার্ড হাতে পান। আগামীদিনে তিনি পরীক্ষায় বসবেন।নেতড়ার নস্করপাড়া এলাকার আফ্রিদার পিতার মৃত্যু প্রায় চোদ্দ বছর আগে হয়েছে। মা সাহানা বিবি বাড়িতে কাজ করে সংসার চালান। এই কঠিন পরিস্থিতিতেও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় আফ্রিদা অত্যন্ত কৃতজ্ঞ। তিনি বলেন, “স্যারকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার সমস্যার সমাধান করেছেন। স্কুলের শিক্ষকরাও আমার পরীক্ষা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন।

নেতড়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত ঘোষ জানান, “মাসির ক্যানসারের কারণে আফ্রিদা মুম্বাই চলে গিয়েছিলেন। পরে আমরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করি। উনি দ্রুত ব্যবস্থা নেন, ফলে আফ্রিদা পরীক্ষায় বসতে পারছেন।”

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার