‘‌তৃণমূল সেঞ্চুরি পার করে গিয়েছে’‌, অমিত শাহের দাবি নস্যাৎ করলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শুক্রবার ডোমজুড়ে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই বিজেপিকে তুলোধনা করেন তিনি। বিজেপি প্রার্থীদের কার্যত পচা আলু বললেন তিনি। এখানে যেসব প্রার্থী বিজেপির হয়ে দাঁড়িয়েছেন তাঁরা এক্সপায়ার প্রডাক্ট বলে অভিহিত করেন তিনি। তৃণমূল কংগ্রেস যাদের আবর্জনায় ফেলছে তাদের মোদি–শাহ তুলে নিয়ে গিয়ে মাথায় বসাচ্ছে বলে সুর চড়ান অভিষেক। এমনকী প্রথম দফার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কত আসন পেতে চলেছে সেটাও জানিয়ে অমিত শাহের দাবি নস্যাৎ করলেন তৃণমূল সাংসদ।

এদিকে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। আর তারপরই নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ দাবি করতে শুরু করেছেন, বাংলায় সরকার গড়বে বিজেপি। বইছে পরিবর্তনের হাওয়া। আর গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, প্রথম দফাতেই ১২৫ আসন জিতে গিয়েছে তৃণমূল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, ‘‌প্রথম দফাতেই বিজেপির দফারফা হয়ে গিয়েছে। নাম যত কেটেছে ভোট তত বেড়েছে। বিজেপির ছটফটানি দেখতে পাচ্ছেন। আমি রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করি না। যখন করি তখন মিলিয়ে দিই। শুধু এটুকু বলছি, গতকাল তৃণমূল সেঞ্চুরি পার করে গিয়েছে।’‌

অন্যদিকে দ্বিতীয় দফার ভোট এখনও বাকি। সেখানেও আছে ১৪২টি আসন। যা হবে আগামী ২৯ এপ্রিল। এই আবহে আজ, শুক্রবার সাংবাদিক বৈঠক করে অমিত শাহ দাবি করেছেন, বাংলায় প্রথম দফার নির্বাচনে ১৫২ আসনের মধ্যে বিজেপি ১১০টি আসন পাচ্ছে। বাংলায় সরকার গড়বে বিজেপি। আর তারই জবাব ডোমজুড় থেকে দিলেন ডা্যমন্ডহারবারের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌সৎ সাহস থাকলে অমিত শাহ ৪ তারিখ বাংলায় থাকবেন। ফলাফল দেখে নেবেন। অমিত শাহ সাংবাদিক বৈঠক করে বলছেন আমি তাঁকে গালাগালি দিয়েছি। আমার মুখ থেকে ১৫ বছরে কোনও দিন একটা বাজে কথা বের হয়নি। আমি শুধু ওনাকে মাথা ঠাণ্ডা রাখতে বলেছি। বেশি করে জল খেতে বলেছি। গরম পড়লে তো জল বেশি করে খেতে হয়। প্রথম দফার ভোট দেখে এখন মাথা কাজ করছে না।’‌

এছাড়া পরিসংখ‌্যান বলছে, প্রথম দফার ভোটের ১৫২টি আসনের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। বাকি ১৪২টি আসন, যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র ১৮টি আসন। এবার বিজেপি প্রার্থীদের তুলোধনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌এবার বিজেপি তাদের প্রার্থী করেছে যাদের তৃণমূল ছুড়ে আবর্জনায় ফেলে দিয়েছে। ওরা সব পচা আলু। পচা আলু বাড়িতে রাখবেন কেন?‌ এখানে যেসব প্রার্থী বিজেপির হয়ে দাঁড়িয়েছেন তাঁরা এক্সপায়ার প্রডাক্ট। তৃণমূল কংগ্রেস যাদের আবর্জনায় ফেলছে তাদের মোদি–শাহ তুলে নিয়ে গিয়ে মাথায় বসাচ্ছে। আর তৃণমূল যাদের প্রার্থী করেছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখুন। এরা সবাই জিতে এলাকার সর্বক্ষণের কর্মী হিসাবে কাজ করবেন। তাই তৃণমূল প্রার্থীদের জেতান।’‌

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর! ভুয়ো খবর উড়িয়ে নতুন বিজ্ঞপ্তি জারি নবান্নের

তৃণমূলের ভোটে ৬ সদস্য নিয়ে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা