‘‌যখন মানবতা পথ দেখায়, তখন আশার জয় হয়’‌, মানবিক বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন মিটে গিয়েছে। তাই আর বিধিভঙ্গের কোনও বিষয় নেই। মানুষের জন্য কাজ করে চলেছেন তিনি। আর তাতে যখন সাফল্য আসে তখন সেটা যে কার্যত বিজয় সেটাই এবার তুলে ধরলেন তিনি। আট মাসের দুই যমজ শিশুর চোখে সমস্যা নেমে এসেছিল। চোখে দেখতে পাচ্ছিল না খুদেরা। এই পরিস্থিতিতে হায়দরাবাদের বিশিষ্ট চক্ষু হাসপাতালে পাঠিয়ে দৃষ্টি ফিরিয়ে এনেছেন তিনি। এই শিশু দুটির অভিভাবকরা এসেছিলেন সেবাশ্রয় শিবিরে। আর তাঁদের পাশে দাঁড়িয়ে শিশুদের জীবনে আলো ফেরালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই কাজ করে কোনও কৃতিত্ব দাবি করেননি ডায়মন্ডহারবারের সাংসদ। বরং গোটা ঘটনাটি সামনে নিয়ে এসেছেন। আজ, শনিবার নিজের এক্স হ্যান্ডেলে শিশুদের সুস্থতা নিয়ে পোস্ট করেছেন তিনি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‌জনজীবনে কিছু বিজয় খবরের কাগজের শিরোনাম দিয়ে নয়, বরং কোনও শিশুর চোখে ফিরে আসা আলোর মাধ্যমেই মাপা হয়।’‌ আসলে শিশু দুটির জীবনে জন্মের পর থেকেই নেমে এসেছিল আঁধার। যা নিয়ে খুব চিন্তায় ছিলেন তাদের অভিভাবকরা। নানা চেষ্টা করলেও সাফল্য আসেনি। অবশেষে ছুটে আসেন সেবাশ্রয় শিবিরে। আর সেখানেই হল মুশকিল আসান।

 

যমজ শিশু দুটি দৃষ্টি ফিরে পেতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে অভিভাবকদের মধ্যে। এমন মিরাকেল যে হবে তা তাঁরা আগে কল্পনা করতে পারেননি। তবে সেটাই হয়েছে। আর এই সাফল্যের খবর পেয়েই অভিষেক লেখেন, ‘‌সেবাশ্রয়ের অঙ্গীকারের সুবাদে, আট মাস বয়সের যমজ শিশু আলিফা ও রায়ানা খাতুন হায়দরাবাদের ‘এলভি প্রসাদ আই ইনস্টিটিউট’–এ সফলভাবে দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে অস্ত্রোপচার সম্পন্ন হয়। আর তার মাধ্যমে তারা জন্মগত অন্ধত্ব জয় করে এমন এক ভবিষ্যৎকে বরণ করে নিয়েছে, যা একসময় অসম্ভব বলে মনে করা হতো।’‌

এছাড়া দুই শিশুর নবজীবন ফিরে পাওয়ার মতো ঘটনায় খুশি অভিষেক। আর চোখের দৃষ্টি ফিরে পাওয়াকে বিজয় হিসাবে দেখছেন তিনি। তাই তো তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা লেখেন, ‘‌সর্বপ্রথম তাদের জগৎকে আলোকিত হতে দেখাটা শুধু একটি চিকিৎসাগত সাফল্যই নয়, এটি এই সত্যের পুনঃনিশ্চয়তা যে, সহানুভূতিশীল শাসন, সময়োচিত হস্তক্ষেপ এবং জনকল্যাণের প্রতি অটল অঙ্গীকার জীবনকে গভীরতম উপায়ে বদলে দিতে পারে। তাদের হাসি এবং তাদের পরিবারের আনন্দ আমাদের মনে করিয়ে দেয়, কেন সেবার এই যাত্রাটি গুরুত্বপূর্ণ। যখন মানবতা পথ দেখায়, তখন আশার জয় হয়।’‌

মহারাষ্ট্রের রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী