যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় আর দুদিন বাদেই বসছে মেগা ডুয়েলের আসর। শুক্রবার রাত পোহালেই সেজে উঠবে যুবভারতী ক্রীড়াঙ্গন। আগামী শনিবার অর্থাৎ ৩ অক্টোবর মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে সল্টলেক স্টেডিয়ামে দুই মহারথী মুখোমুখি হবে। তাকে কেন্দ্র করে বিরাট আয়োজন করেছে রাজ্য সরকার। তবে কড়া ব্যবস্থাও নেওয়া হয়েছে। ব্রাজিল ও ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা মোতায়েন থাকবে যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বরে। সেই বিষয়ে আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভারত।

এদিন সাংবাদিক বৈঠকে বিধাননগরের পুলিশ সুপার জানিয়েছেন, দর্শকদের সুবিধার পাশাপাশি যানচলাচল স্বাভাবিক রাখতেও একাধিক ব্যবস্থা করা হয়েছে। মাঠের আশপাশে বসানো হচ্ছে প্রয়োজনীয় ট্রাফিক সাইনেজ বোর্ড। থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও। ম্যাচের দিন নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার স্বার্থে যুবভারতীতে বেশ কিছু সামগ্রী নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাদকজাতীয় দ্রব্যের পাশাপাশি লেজার লাইট, ব্যানার, হোর্ডিং, পোস্টার, ছাতা এবং জলের বোতলও মাঠে নিয়ে যাওয়া যাবে না। এমনটাই স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি রাখা হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১০ আইপিএস অফিসার ও ২৫০০ পুলিশ আধিকারিক। একই সঙ্গে আরও একাধিক ব্যবস্থা করা হচ্ছে ব্রাজিল-ভারতের ম্যাচকে কেন্দ্র করে। প্রথমবার স্টেডিয়ামের প্রত্যেক আসনে থাকছে নির্দিষ্ট নম্বর। দর্শকদের দুর্দান্ত অভিজ্ঞতা উপহার দিতে নতুন করে সাজানো হয়েছে র‌্যাম্প, শৌচাগার। গ্যালারির লবিতে থাকছে ফুড স্টলও। স্টেডিয়ামে লেগেছে গেরুয়া আর হলুদ রং। পরিচর্যা হচ্ছে যুবভারতীর ঘাসেরও।

আরও পডুন: মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

শান্তিপূর্ণ ভাবে ম্যাচ আয়োজনই মূল লক্ষ্য। সেই কারণে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নির্ধারিত যাবতীয় নিয়মবিধি ও নিষেধাজ্ঞা মেনেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। এমনটাই বিধাননগর পুলিশ সূত্রে খবর। মেসি ইভেন্টের পুনরাবৃত্তি চাইছে না রাজ্য সরকার। তাই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

মহারাষ্ট্রের রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং