‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভায় উপ নির্বাচন। নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পারদ আগেই চড়েছে। এবার ভোটপ্রচারে গিয়ে সেই উত্তেজনার পারদ আরও বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদের রেজিনগরে ভোটপ্রচারে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগরেও বিপুল পরিমাণ ভোটে জেতার হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন রেজিনগরে জনসভায় প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘শুধু সময়ের অপেক্ষা তিনিও বিধানসভায় আমার সঙ্গে প্রবেশ করবেন তার নাম শাখারভ সরকার। কেউ আটকাতে পারবে না। রেজিনগরের মানুষ সম্প্রদায়ের বিভাজন নয়, তারা উন্নয়ন চায়। তাই রেজিনগরের মানুষকে বলব হিন্দু-মুসলিম বিতর্কে যাবেন না। ৭০-৩০ ভাগাভাগিতে যাবেন না। উন্নয়ন চাইলে বিজেপি সরকারের সঙ্গে থাকুন। এই রাজ্যে ৩৪ বছর শাসন করা লাল বাবুরা বিধানসভায় এক আর কংগ্রেস মাত্র দুই তাও যদি কেও চায় তাহলেই ভোকাট্টা। পনের বছর শাসন করা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারালাম পনের হাজার ভোটে। টাকা চুরি, আবাস চুরি, চাকরি চুরি এত বেকার, শিল্প ধ্বংস তার জন্য আর উপর ওয়ালার মার। এখন এদের নাম নিশান নেই। ২০৭টি আসনে আমরা জিতেছি। এবার ২০৮ জিতব, আর রেজিনগর কী করবে আমি জানি। রেজিনগর আমাদের সঙ্গেই থাকবে। তাহলে ২০৯টা আসন হবে।’

আরও পডুন: ‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

রেজিনগর থেকেই এদিন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘রাজীব গান্ধি, ইন্দিরা গান্ধি আততায়ীর হাতে খুন হয়েছে। বলছেন শুক্রবার উপর ওয়ালার কাছে প্রার্থনা করব যাতে তাকে তাড়াতাড়ি তুলে নেয়। রাজনীতির ময়দানে লড়াই হবে বাক্য বিনিময় তর্ক আলোচনা-সমালোচনা হবে একজন জিতবে অন্যজন হারবে। আর হুমায়ুন সাহেব বলছেন তুলে নেয় তাড়াতাড়ি যাতে মুখ্যমন্ত্রীকে। আপনার লোকেরা সরে গিয়েছে। আপনার পাশে কেউ নেই। আমরা শত্রুকে এমন বলি না। কোনও শত্রুর মৃত্যু কামনা করি না। তাই বিচারের ভার দিয়ে গেলাম রেজিনগরের মানুষের কাছে। রেজিনগরের মানুষ ঠিক করবে।’

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম ৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা হতেই যা করলেন যুবক…

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন