‘‌আজ ট্রেলার দেখালাম, সিনেমাটা মে মাসে দেখাব’‌, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে বিজেপিকে গোটা সিনেমা দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে আজ, রবিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বঙ্গ–বিজেপিকে একহাত নেন অভিষেক। ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের তোপ, ‘‌প্রধানমন্ত্রী বসে আছেন, রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আর আমাদের বলা হচ্ছে আমরা নাকি রাষ্ট্রপতিকে অপমান করছি। ছবিটি সরকারি তথ্যসংস্থা পিআইবি–র পোস্ট করা। এটা আমার তোলা ছবি নয়। পিআইবি–র পোস্ট করা ছবি। বলুন তো, রাষ্ট্রপতিকে অপমান কে করছেন? আজ ট্রেলার দেখালাম, সিনেমাটা মে মাসে দেখাব। মণিপুরে দীর্ঘদিন ধরে হিংসা চললেও সে বিষয়ে রাষ্ট্রপতির কোনও মন্তব্য বা বিবৃতি সামনে আসেনি।’‌

অন্যদিকে রবিবার মথুরাপুরের ভরা মাঠে চূড়ান্ত ভোটার তালিকা নিয়েও সুর সপ্তমে তোলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। অভিষেকের কটাক্ষ, ‘‌বিধানসভা নির্বাচন সামনে দাঁড়িয়ে থাকলেও এখনও প্রায় ৬০ লক্ষ মানুষের নাম বিচারানাধীন অবস্থায় রয়েছে। বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে গিয়ে বিজেপি নিজেদের রাজনৈতিক কবর নিজেরাই খুঁড়ে ফেলেছে। এসআইআর করতে এসে বিজেপি নিজেদেরই এসআইআর করে ফেলেছে। রথযাত্রায় চারটে লোক ছাড়া হাত নাড়ার লোকও নেই। দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির পতাকা ধরার লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।’‌

এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের একটি পুরনো মন্তব্যেরও জবাব দেন। দলীয় কর্মীদের উদ্দেশে এদিন বিশেষ বার্তাও দেন সেকেন্ড ইন কমান্ড। অভিষেকের আক্রমণ, ‘‌আপনি হলফ করে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তার এক-চতুর্থাংশও কি আপনারা করতে পেরেছেন?‌ আমি আজ পর্যন্ত আমার লোকসভা কেন্দ্রের বাইরে যাইনি, কোনও কার্নিভালেও যাইনি। মানুষের জন্য কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। অমিত শাহের ছেলে কী ভাবে অগ্নিপরীক্ষা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে পৌঁছলেন সেটাও দেশবাসী জানতে চায়। যে বুথে ২০০ লিড আছে, সেটা ৪০০ করতে হবে। যেখানে ৫০ হাজার ভোটের ব্যবধান, সেটা ৭০ হাজার করতে হবে। এটা শুধু তৃণমূলের জয়ের জন্য নয়, এটা প্রতিরোধের ভোট। আজ ট্রেলার দেখালাম, সিনেমাটা মে মাসে দেখাব।’‌

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা