চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাথায় পড়ল ঢিল

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আহত হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, শ্রীরামপুরের তৃণমূল সাংসদের মাথা ফেটে গিয়েছে। তাঁকে লক্ষ্য করে দূর থেকে ঢিল ছোড়ার এবং চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন কল্যাণ। এমনকি তাঁকে কাঁদতেও দেখা গিয়েছে।        

জানা গিয়েছে, শনিবার(৩০ মে) সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা নিয়ে চণ্ডীতলা থানায় ডেপুটেশনে জমা দিতে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাওয়ার পথে তাঁকে ঘিরে কালো পতাকা দেখানো হয় । কল্যাণকে দেখে তখনই চোর চোর স্লোগান দেন একদল সাধারণ মানুষ। দূর থেকে ঢিল ছোড়া হলে সেটাই  মাথায় লেগে তৃণমূল সাংসদ চোট  পান। আঘাত পাওয়ার পরেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এই ঘটনার জন্য তিনি বিজেপি কর্মীদের দায়ী করেন। তবে তৃণমূল সাংসদের অভিযোগ দৃঢ় ভাবে অস্বীকার করেছে বিজেপি।  ঘটনাকে কেন্দ্র করে চণ্ডীতলায় ছড়িয়েছে উত্তেজনা।    

আরও পড়ুন : মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কাঁদতে কাঁদতে তৃণমূল সাংসদ বলেন, ‘আমি কাউকে নিয়ে আসিনি। একা একা আসছিলাম, সেই সময় চণ্ডীতলা মোড়ের সামনে বিজেপি কর্মীরা কী বল ছুড়েছে জানি না, ডিউজ বল নাকি অন্য কিছু। আমার মাথা দিয়ে রক্ত বেরচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমার আর বলার মতো শক্তি নেই। চণ্ডীতলার মানুষই বিচার করুন। ওরা যে সাংসদদের ধরে মারছে এটা কি ঠিক হচ্ছে? এটা কোনও জনরোষ নয়।’ প্রসঙ্গত, শনিবার (৩০ মে) সোনারপুরে গিয়ে হেনস্থার শিকার হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।   তারপর রবিবার আহত হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

 

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

টানা পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না এই ট্রেনগুলি, তালিকায় কোন কোন লোকাল, চোখ বুলিয়ে নিন

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গুর আক্রমণ, ‘হটস্পট’ বেছে বেছে নজরদারি স্বাস্থ্য দফতরের

আদিবাসী কুড়মি সমাজের পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা