লক্ষ্মীর ভাণ্ডারের ‘বকেয়া’ নিয়ে শাসকদলকেই কাঠগড়ায় দাঁড় করালেন দলবদলু নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলে যোগ দিয়েই শাসক দলকে কিছুটা অস্বস্তিতে ফেললেন বিজেপি নেতা। ময়নার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও ৫ থেকে ৬ মাসের টাকা বকেয়া রয়েছে-এমন অভিযোগই প্রকাশ্যে তুলে ধরলেন সদ্য তৃণমূলে আসা চন্দন মণ্ডল। যোগদান মঞ্চে কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য-এর উপস্থিতিতেই এই মন্তব্য করেন তিনি, যা ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

চন্দন মণ্ডল বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অত্যন্ত জনপ্রিয় এবং এই অনুদানের উপর বহু পরিবারের মাসিক খরচ নির্ভর করে। যাঁদের টাকা বন্ধ ছিল, তাঁরা চরম সমস্যার মধ্যে পড়েছিলেন। তিনি জানান, বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-কে চিঠি লিখেছিলেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন দ্রুত টাকা মিটবে। অনেকেই টাকা পেলেও এখনও ময়নার একাংশের মহিলারা ৫-৬ মাসের বকেয়া পাননি বলে তিনি দাবি করেন এবং দ্রুত টাকা ছাড়ের আবেদন জানান।

আরও পড়ুন: মিড-ডে-মিলে ভয়াবহ দুর্নীতি! এক বালতি জলে দুই প্যাকেট দুধ মিশিয়ে পড়ুয়াদের খাওয়ালেন শিক্ষিকা

এই মন্তব্যে অস্বস্তি তৈরি হলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তৃণমূল কংগ্রেস-এর রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, কিছু প্রযুক্তিগত কারণে নির্দিষ্ট এলাকা বা বুথে নির্দিষ্ট সময়ে টাকা ঢুকতে দেরি হয়েছে, এর বাইরে বড় কোনও সমস্যা নেই।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও স্পষ্ট করেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, প্রকল্পটি সর্বজনীন এবং এতে দলীয় বিভাজন নেই। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, সংশ্লিষ্ট এলাকার উপভোক্তারা ঠিকমতো ফর্ম পূরণ করেছেন কি না এবং দুয়ারে সরকার শিবিরে অংশ নিয়েছেন কি না। তাঁর কথায়, বাংলার কোনও নারীই বলতে পারবেন না যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোথাও স্থায়ী সমস্যা রয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার