প্রতীক উর রহমান এবার জোড়াফুলের মুখপাত্র, নয়া পদে নিয়োগ তৃণমূল কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার প্রতীক উর রহমানকে মুখপাত্র হিসাবে নিয়োগ করল তৃণমূল কংগ্রেস।

এদিকে বিধানসভা নির্বাচনের মরশুমে এটা মাস্টারস্ট্রোক ঘাসফুল শিবিরের বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় ধর্নায় বসেছিলেন তখন সেখানে জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন প্রতীক উর। যা শুনে খুশি হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার যেন সেটারই পুরষ্কার পেলেন প্রতীক উর। প্রাক্তন এই সিপিএম নেতাকে দলে নিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে নানা গুঞ্জন শুরু হয়। যদিও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিত্বন্দ্বিতা করছেন না প্রতীক উর। এবার তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালি মানুষের দুয়ারে তুলে ধরবেন প্রাক্তন বাম নেতা।

অন্যদিকে ২০০৮ সালে সরাসরি বামপন্থী রাজনীতিতে যুক্ত হন প্রতীক উর। বলা হয়, দলের দুঃসময় তিনি লালপার্টি ঝান্ডা কাঁধে তুলে নিয়েছিলেন। দুঃসময়েই ওই ঝান্ডা কাঁধে তুলে নিয়ে এগিয়ে দিয়েছিলেন। দলের পক্ষ থেকে সাধ্য মতো তাঁকেও এগিয়ে দেওয়া হয়েছিল বলে সিপিএম নেতাদের দাবি। বাংলায় সিপিএমের তরুণ নেতাদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন প্রতীক উর। প্রায় সব আন্দোলনেই প্রথম সারিতে দেখা যেত তাঁকে। কিন্তু সেই দলই যোগ্য মর্যাদা না দেওয়ায় দল ত্যাগ করেন প্রতীক উর। তারপর যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এবার প্রতীক উরকে মুখপাত্র নিয়োগ করল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, সাংবাদিক বৈঠক নয়, নানা ইস্যুতে তৃণমূলের হয়ে সওয়াল করবেন প্রতীক উর।

তাছাড়া আসন্ন বিধানসভা নির্বাচনে শহর থেকে জেলায় সভা–সমাবেশে ঝাঁঝালো বক্তব্য রাখবেন প্রতীক উর রহমান। যেখানে সিপিএম নেতারা তৃণমূল কংগ্রেসের সমালোচনা করবেন সেখানেই ঢাল হয়ে দাঁড়াবেন প্রতীক উর। দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, বসিরহাট, বনগাঁ থেকে শুরু করে নানা জায়গায় গিয়ে বক্তব্য রাখবেন প্রতীক উর রহমান বলে সূত্রের খবর। আজই এই নয়া দায়িত্ব দেওয়া হয় তাঁকে।

হিমাচলে বাড়ি ভেঙে প্রাণ গেল মা-মেয়ের, গুরুতর আহত ২ শিশু

দু’দশকের অপেক্ষার অবসান! মুখ্যমন্ত্রীর হাতেই হবে রঘুনাথপুরে ৩৬০০ কোটির শিল্পের সূচনা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন ফেটে ঝলসে গেল যুবকের গোপনাঙ্গ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ