সিপিএমের হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে প্রতীক উরই তুরুপের তাস, চাপ কি বাড়ল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় লাগাতার সভা–সমাবেশ করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাগাড়ে সভা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর এবার বিধানসভা নির্বাচনে সিপিএম হেভিওয়েট প্রার্থী নামিয়েছে। আর তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা করতে শুরু করেছে। এই হেভিওয়েটদের বিরুদ্ধে এবার নামানো হচ্ছে প্রতীক উর রহমানকে। কারণ প্রতীক উর ওই দল থেকেই তৃণমূল কংগ্রেসে এসেছেন। সুতরাং সেয়ানে সেয়ানে টক্কর হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে সিপিএম প্রার্থীদের ‘উপযুক্ত জবাব দিতে’ ওই দলেরই প্রাক্তন নেতার উপর ভরসা রাখছে তৃণমূল কংগ্রেস। উত্তরপাড়া, যাদবপুরের মতো এলাকায় যেখানে হেভিওয়েট প্রার্থী দিয়েছে সিপিএম সেখানেই সদ্য দলত্যাগী নেতা প্রতীক উর রহমানকে প্রচারে নামানো হচ্ছে বলে সূত্রের খবর। সুতরাং কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজ করা হবে বলে বোঝা যাচ্ছে। এই খবর সিপিএম পেতেই প্রার্থীদের জীবনে চাপ নেমে এসেছে। কারণ প্রতীক উর প্রত্যেকের ইতিহাস জানেন। আর তা যদি প্রকাশ্যে বলতে শুরু করেন তাহলে ময়দানে টিকে থাকা কঠিন। প্রতীক উর রহমান কে ইতিমধ্যেই দলের মুখপাত্র পদ দেওয়া হয়েছে।

অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম–সহ দলের অন্য শীর্ষ নেতৃত্বের ইতিমধ্যেই তুলোধনা করেছেন প্রতীক উর রহমান। এবার সিপিএমের প্রার্থীদের বিরুদ্ধে তাঁকে প্রচারের জন্য বেশি করে কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন রাজনৈতিক সতীর্থদের বিরুদ্ধে তাঁকে নির্বাচনী ময়দানে নামিয়ে কড়া জবাব দিতে চাইছে ঘাসফুল শিবির। তাতে লালপার্টির স্নায়ুর চাপ বাড়ল বলেই অনেকে মনে করছেন। সিপিএমের অন্দরের ফাঁকফোকর সম্পর্কে প্রতীক ছাড়া আর কেউ ভাল জানেন না। তাই সিপিএম প্রার্থীদের কড়া জবাব দিতে যাদবপুর, উত্তরপাড়া, জয়নগর, কাকদ্বীপ, পানিহাটি–সহ নানা কেন্দ্রে তিনি পাল্টা তৃণমূলের হয়ে প্রচার করবেন।

এছাড়া উত্তরপাড়ায় সিপিএমের টিকিট পেয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। যাদবপুরে বিকাশরঞ্জন ভট্টাচার্য। পানিহাটির আসনে কলতান দাশগুপ্ত। জয়নগরে অপূর্ব প্রামাণিক এবং কাকদ্বীপে নারায়ণ দাসকে প্রার্থী করেছে সিপিএম। এই সব আসন ছাড়াও সোনারপুর, বারুইপুরের দিকেও প্রচারে নজর কেড়েছে সিপিএম। আর তাঁরা জোরদার প্রচার শুরু করেছেন। ইতিমধ্যেই বারুইপুর, সোনারপুরে রোড শো করেছেন প্রতীক উর। উত্তরপাড়ায় দুটি প্রচার সভায় উপস্থিত ছিলেন। যাদবপুরের র‌্যালিতে আজ, বুধবার দেখা যায় প্রতীক উরকে। বৃহস্পতিবার আমডাঙ্গা, পানিহাটি, উত্তর ব্যারাকপুরে প্রচার করবেন প্রতীক উর। আর জয়নগর ও কাকদ্বীপে প্রচার করবেন প্রতীক উর ৭ এপ্রিল বলে সূত্রের খবর।

সকালে ঘুম থেকে উঠলেই বমি বমি ভাব? এড়িয়ে না গিয়ে জানুন আসল কারণ

মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?