‘‌দ্য হেট ফাইলস’‌, এবার বিরোধী দলনেতার কীর্তিকলাপ ফাঁস করতে চলেছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। সভা–সমাবেশ ছাড়াও এবার বাড়তি জোর দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সব রাজনৈতিক দলই ঝাঁপিয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একে অন্যের বিরুদ্ধে ভিডিও, রিলস এবং নানা ধরণের কন্টেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এমনকী নিজেদের ভাল কাজও তুলে ধরছে শাসক বিরোধী সবপক্ষই। এবার সেখানে বড় পদক্ষেপ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিষাক্ত সাপ বিরোধী দলনেতাকে কেন্দ্রীয় চরিত্রে রেখে নতুন সিনেমা হতে পারে—‘দ্য হেট ফাইলস’‌। বাংলার কী কী ক্ষতি করেছেন তিনি তা তুলে ধরা হবে বলে সূত্রের খবর।

এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই কৌতূহল বাড়তে শুরু করেছে সর্বস্তরে। বিষয়টি ঠিক কী?‌ তা জানতে চাইছেন অনেকে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, রাজ্য–রাজনীতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেন এক দুর্লভ প্রজাতির বিষাক্ত সাপ। যে হাত একসময় তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল সেই হাতেই তিনি কামড় দিয়েছেন। এমনকী তিনি বারবার বাংলার গণতান্ত্রিক চেতনার মেরুদণ্ড ভেঙে ফেলার চেষ্টা চালিয়ে যান। এবার শুভেন্দুর বিরুদ্ধে চার্জশিট দায়ের করে তা মানুষের সামনে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে। গত কয়েকবছরে বিরোধী দলনেতার যেসব কুকীর্তি সেই চার্জশিটে জায়গায় পাবে। তার একটা তালিকাও তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। তাই তারিখ ধরে ধরে শুভেন্দুর কীর্তিকলাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল আনতে চলেছে ‘দ্য হেট ফাইলস’। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে সেখানে তারিখ ধরে ধরে তথ্য তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। যার মধ্যে একটা তারিখ হল—১৯ ডিসেম্বর, ২০২০। সারদা এবং নারদা কেলেঙ্কারিতে নিজের যোগসাজশ ধামাচাপা দিতে, ইডি ও সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। ২১ ফেব্রুয়ারি ২০২৪—একজন শিখ আইপিএস অফিসারকে ‘খালিস্তানি’ বলে শিখ ভাইদের মর্যাদা ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন। এরপর ১১ মার্চ ২০২৫—শুভেন্দু প্রকাশ্যেই বলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এখানেই থেমে থাকেননি তিনি। ৩১ জুলাই ২০২৫—বিরোধী দলনেতা শুধুমাত্র ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় একজন সাধারণ দেশপ্রেমিক নাগরিকের গায়ের চামড়া ছাড়িয়ে নেওয়ার হুমকি দেন এবং তাঁকে ‘রোহিঙ্গা’ তকমা দিয়ে দেন। সেটা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়।

এছাড়া আরও বেশ কয়েকটি তারিখ উল্লেখ করা হচ্ছে, ‘দ্য হেট ফাইলস’‌ চার্জশিটে। ১৩ ডিসেম্বর ২০২৫—ধর্মীয় অনুষ্ঠানে এক দরিদ্র হকারকে মারধর করা গুন্ডাদের মালা পরিয়ে সংবর্ধনা দেন। ১ ফেব্রুয়ারি ২০২৬—নিজের এলাকার মানুষদের বলেন, তিনি শুধু তাঁদের জন্যই কাজ করবেন যাঁরা ধর্ম পরিবর্তন করতে এবং হিন্দু–মুসলিম বিভাজনকে সমর্থন করতে রাজি আছে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬—ময়নায় নির্লজ্জভাবে জাতিবিদ্বেষী মন্তব্য করে পুলিশ আধিকারিকদের অপমান করেন বিরোধী দলনেতা। এমন অনেক তারিখ উল্লেখ করা হচ্ছে বলে সূত্রের খবর। আর তা তুলে ধরা হবে সোশ্যাল মিডিয়ায়।

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের