বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল ছাত্র পরিষদ ৷ এই  ঘটনা ঘিরে আবারও বিতর্কে শাসক শিবিরের ছাত্র সংগঠন । পাশাপাশি শুক্রবারের এই ঘটনায় আরও একবার রাজ্য-রাজ্যপাল সংঘাতের বিষয়টি প্রকাশ্যে চলে এল । ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

রাজ্যপাল আসার জন্য এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে সকাল থেকেই পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল । পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেইজন্য চারিদিকে দেওয়া হয়েছিল পুলিশি ব্যারিকেড । বিশ্ববিদ্যালয়ের মূল গেটে ঢোকার মুখে তৃণমূল ছাত্র পরিষদ-সহ অন্য ছাত্রছাত্রীরা কালো পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হয় রাস্তার ধারে । রাজ্যপাল ঢোকার মুখে তাঁরা ‘রাজ্যপাল দূর হটো’ স্লোগান দিয়ে সরব হয় । এরপর  রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগদান করবার জন্য  ঢুকে যান ৷

তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। রাজ্যের সঙ্গে পরামর্শ করেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে হবে রাজ্যপালকে। শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ তাঁরা মানতে নারাজ। তাই তৃণমূল ছাত্র পরিষদ এদিন রাজ্যপালকে কালো পতাকা দেখান। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা ছাড়াও রাজ্যপালকে কালো পতাকা দেখান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়ারা। তবে পুলিশি সহায়তায় এদিন রাজ্যপাল নির্বিগ্নেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে রাজ্যপাল।

খিদে পেলেই পেটে অদ্ভুত শব্দ! জেনে নিন কেন এমন হয়?

কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর