চার পুরনিগমের প্রার্থী ঠিক করতে বৈঠক তৃণমূলের

চার পুরনিগমেই এবার বেশ কিছু আসনে নতুন মুখ আনতে পারে দল। সেই সঙ্গে আগে ওই সব পুরনিগমে আগে যারা কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন তাঁদেরও বেশিরভাগকেই এবারেও টিকিট দেওয়ার সিদ্ধান্ত হতে পারে। তবে এই চার পুরনিগমের ভোটে তৃণমূল খুব বেশি পরীক্ষার মধ্যে দিয়ে হাঁটতে চাইছে না বলেই জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২২ জানুয়ারি রাজ্যের চারটি পুরনিগমে রয়েছে নির্বাচন। এই চার পুরনিগম হল বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি। ইতিমধ্যেই বামেরা শিলিগুড়িতে তাঁদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। সেখানে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে বিজেপিও। বাকিগুলির ক্ষেত্রেও তাঁরা দ্রুত প্রার্থী তালিকা সামনে নিয়ে আসার ইঙ্গিত দিয়েছে। তবে রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে এখনও কোনও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। তবে তৃণমূল সূত্রেই জানা গিয়েছিল এদিনই সেই তালিকা প্রকাশ হতে পারে। সেই লক্ষ্যেই এদিন কালিঘাটে দলনেত্রীর বাড়িতেই বসেছে বৈঠক। সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি প্রমুখ।

জানা গিয়েছে চার পুরনিগমেই এবার বেশ কিছু আসনে নতুন মুখ আনতে পারে দল। সেই সঙ্গে আগে ওই সব পুরনিগমে আগে যারা কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন তাঁদেরও বেশিরভাগকেই এবারেও টিকিট দেওয়ার সিদ্ধান্ত হতে পারে। তবে এই চার পুরনিগমের ভোটে তৃণমূল খুব বেশি পরীক্ষার মধ্যে দিয়ে হাঁটতে চাইছে না বলেই জানা গিয়েছে। যে চার পুরনিগমে ভোট হতে চলছে তাঁদের মধ্যে শিলিগুড়ি বাদে বাকি ৩ পুরনিগমেই ক্ষমতায় ছিল তৃণমূল। এখন তৃণমূলের একটাই লক্ষ্য এই চার জায়গাতেই ক্ষমতা দখল করা। তবে অস্বীকার করার উপায় নেই শিলিগুড়িতে তাঁদের লড়াই কিছুটা হলেও কঠিন। তবে সেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে প্রার্থী করে ভোটে যেতে পারে দল। ভোটের পরে দল জিতলে সেখানে হয়তো তাঁকেই মেয়র পদে তুলে ধরা হবে। বাকি ৩ পুরনিগমে অবশ্য তেমন কাউকে মুখ করে এগোতে চাইছে না দল। ভোটের পরে এই বিষয়ে দলনেত্রীর সিদ্ধান্ত অনুযায়ী মেয়র পদে কাউকে তুলে ধরা হবে।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে