‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর দু’‌দিন বাকি। তারপরই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বাংলার মানুষ। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। আর এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে অত্যন্ত আত্মবিশ্বাসী সেই বার্তা আজ, সোমবার জানিয়ে দিল ঘাসফুল শিবির। এই আত্মবিশ্বাসের মূল কারণ বাংলার মানুষজন। প্রত্যেকটি সভা, সমাবেশ, রোড–শো থেকে সেই অনুভূতিই অর্জন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরই দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হল সেই তথ্য। যা নির্বাচনী মরশুমে বেশ তাৎপর্যপূর্ণ।

এদিকে বিধানসভা নির্বাচনে ঝোড়ো প্রচার করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বাংলায় বঙ্গ–বিজেপির হয়ে প্রচার করছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বঙ্গ–বিজেপির নেতারা টুকটাক সভা করলেও তাতে তেমন সাড়া মিলছে না। বরং তাঁরা নির্ভর করছে কেন্দ্রীয় নেতা–মন্ত্রীদের উপরই। এই আবহে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স পোস্টে লেখা হয়েছে, ‘‌সাগর থেকে নন্দীগ্রাম হয়ে পানিহাটির রাজপথ—অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘মা–মাটি–মানুষ’ –এর থেকে বার্তা পেয়েছেন। আর মানুষও ওই বার্তায় জবাব দিয়েছেন—হাজারো কণ্ঠে, অটল বিশ্বাসে এবং দৃঢ় সংকল্পে।’‌

 

অন্যদিকে মানুষের থেকে যে বার্তা মিলেছে তাতে তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষ একাত্ম হয়ে রয়েছে বলেই বোঝা যাচ্ছে। সেখানে বিজেপি যে হাজার প্রতিশ্রুতি দিয়ে তা ভাঙতে পারবে না নাম না করে সেই বার্তাও তুলে ধরা হয়েছে। তাই তো আজ এক্স পোস্টে জোড়াফুলের বার্তা, ‘‌প্রতিটি জনসভায়, প্রতিটি যাত্রাবিরতিতে একটি বিষয় ছিল স্পষ্ট—বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যকার বন্ধন শুধু প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি। বরং, গত ১৫ বছর ধরে মানুষের জীবনে সুফল প্রদান, মর্যাদা রক্ষা এবং তাদের পাশে থাকার মাধ্যমেই এই বন্ধন রচিত হয়েছে।’‌

এছাড়া বাংলা বিরোধী বিজেপির কোনও ষড়যন্ত্র যে বাংলার মানুষের মন থেকে তৃণমূল কংগ্রেসকে আলাদা করতে পারবে না সে বার্তাও তুলে ধরা হয়েছে। এই বিষয়টি নিয়ে আজ এক্স পোস্টে লেখা হয়েছে, ‘‌বাংলা বিরোধী বিজেপির কোনও ষড়যন্ত্রই মানুষের হৃদয়ে গড়ে ওঠা সত্যকে টলাতে পারবে না। তাঁরা জানে—প্রয়োজনের মুহূর্তে কে তাঁদের পাশে দাঁড়িয়েছিল। তাঁরা জানে—কে তাঁদের অধিকার রক্ষা করেছিল। আর তাঁরা এও জানে—কে ভবিষ্যতেও তা করে যাবে। নির্বাচনের দিন, সেই বোধই আপনার হাতকে পথ দেখাক। তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। ‘জোড়াফুল’–এ ভোট দিন। এমন এক রায় দিন, যা নিয়ে বাংলা গর্ব করবে।’‌

মহারাষ্ট্রের রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী